শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা


DhakaReport24.com || 2024-08-31
লালমনিরহাটে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

লালমনিরহাটের আদিতমারীতে নিজ বাড়ি থেকে তাহমিদুল রহমান তারা মিয়া (৪০) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ আগস্ট) উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপের বাজার এলাকা থেকে আদিতমারী থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত তাহমিদুল রহমান তারা ওই এলাকার মৃত আহমেদের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা তারা মিয়ার নিজ বাড়িতে গলা কেটে  খুন করে। তিনি তার ঘরে একাই থাকতেন। তার স্ত্রী ৭ বছর থেকে প্রবাসে রয়েছেন। পরিবার বাইরে থাকার সুযোগে কেউ তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। পরে সকালে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

মৃত তাহমিদুল রহমান তারার ভাই ইউপি মেম্বার মুকুল জানায়, আমার ভাই খুবই সাদামাটা জীবন যাপন করতেন। তার বউ বিদেশে থাকে। কে বা কারা রাতে আমার ভাইকে খুন করে পালিয়ে গেছে। আমরা এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার চাই।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তাকে খুন করা হয়েছে। তার গলায় কাটা দাগ রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম