রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লালমনিরহাট

কালীগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিলসহ নারী কারবারি গ্রেফতার


DhakaReport24.com || 2024-04-19 19:46:30
কালীগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিলসহ নারী কারবারি গ্রেফতার

লালমনিরহাটের কালীগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিল ও চার বোতল ভারতীয় মদসহ স্বরসতী রানী (৩৩) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, বৃহস্পতিবার রাত ১২ টার দিকে মাদক কারবারি পবিত্র রায়ের বাড়িতে মাদকের বড় চালান ঢুকেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে এ সময় স্বরসতী রানীর সহযোগিতায় বাশের তৈরি মাচা হতে ৪০০ বোতল ফেনসিডিল ও ৪ বোতল হুসকি উদ্ধার করা হয়। 

কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির জানান, আটককৃত নারী মাদক কারবাবির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম