শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : লালমনিরহাট

দল দেখে নয় প্রার্থী দেখে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে: ইসি রাশেদা সুলতানা


DhakaReport24.com || 2023-12-29 18:45:15
দল দেখে নয় প্রার্থী দেখে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে: ইসি রাশেদা সুলতানা

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, দল দেখে নয় প্রার্থী দেখে সকল অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন কাজ করছে। ভোট সুষ্ঠু করতে দেশের বিভিন্ন জেলায় আমরা যাচ্ছি। প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করছি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসার ও সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি স্তরেই কাজ করছে জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ভোটের পরিবেশ নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। যে প্রার্থীই আচরণবিধি ভঙ্গ করবে তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি আসনে নির্বাচন অনুসন্ধান কমিটি রয়েছে। তারা অভিযোগগুলো তদন্ত করছেন। অপরাধের ধরন বুঝে প্রার্থীদের সাজা দেওয়ার কথাও জানান তিনি।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। সবার সমন্বয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, ডিআইজি রংপুর রেঞ্চ আব্দুল বাতেন, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলামসহ প্রিজাইডিং অফিসার ও সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা উপস্থিত ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার লালমনিরহাটে তিনটি আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম