শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : লালমনিরহাট

কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-ছেলে মৃত্যু


আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি
DhakaReport24.com || 2023-12-26 10:14:15
কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-ছেলে মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার সময় ট্রাক চাপায় পিষ্ট হয়ে মা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) রাত ৮টায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা  চাপারতল পুলিশ ফাঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রিনা বেগম (২৮) ও শিশু  রায়হান হাসান (০২) নামে নিহত হয়েছে।নিহত মা ও শিশু উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ী এলাকার মনির হোসেন বাবুর স্ত্রী ও শিশু সন্তান।

স্থানীয়রা জানান, রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক দিয়ে হাতীবান্ধায় একটি বিয়ের দাওয়াত শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন বাবা মনির হোসেন বাবু, মা রিনা বেগম ও শিশু সন্তান রায়হান হাসান। মোটরসাইকেলটি কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল এলাকায় পৌঁছালে একইমুখী পাথর বোঝাই একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেল ও চালক বাবা মনির হোসেন বাবু সড়কের পাশে ছিটকে পড়ে। আর মা রিনা ছেলেসহ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

মোটরসাইকেল আরোহীর চাচা আবু বক্কর সিদ্দিক (৪৫) জানান, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আমার ভাতিজা বাবু আহত এবং কান্না করছে। পরে চাকার নিচে ভাতিজা বউকে পড়ে থাকতে দেখি। তারা সন্তানসহ বিয়ের দাওয়াত শেষে বাড়ি আসছিলেন। সড়ক দূর্ঘটনায় মনিরের স্ত্রী ও ছেলে নিহত হয়েছে। আর মনির হোসেন বাবু আহত। তাকে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করা হয়েছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক আল-আমিন হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। দূর্ঘটনা স্থলে স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। পরবর্তী ব্যবস্থা আইন অনুযায়ী সম্পূর্ণ করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম