শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : লালমনিরহাট

‘নৌকার বাহিরে কোন প্রার্থী এলাকায় ঢুকতে পারবে না’


আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি
DhakaReport24.com || 2023-12-25 15:49:45
‘নৌকার বাহিরে কোন প্রার্থী এলাকায় ঢুকতে পারবে না’

নৌকা ছাড়া অন্য কোন মার্কার লোককে এলাকায় ঢুকতে না দিতে পাহাড়া বসানোর আহবান জানিয়েছেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য মোতাহার হোসেনের ব্যক্তিগত সহকারী ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল।

এমন একটি ভিডিও গতরাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। এছাড়াও ওই ঘোষনার পরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের গাড়ি ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (২৩ ডিসেম্বর) রাতে হাতীবান্ধার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী এলাকায় নির্বাচনী জনসভায় বক্তব্যে দেওয়ার সময়     ইউনিয়নবাসীর কাছে এমন আহবান জানান তিনি। এর আগে গত বৃহস্পতবিার রাতে শ্যামল ও তার লোকজন স্বতন্ত্র প্রার্থী  আওয়ামীলীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য আতাউর রহমান প্রধানের গণসংযোগে হামলা করে তার নির্বাচনী অফিস ও গাড়ি ভাংচুর করে বলে অভিযোগ উঠেছে। 

ওই ঘটনায় শুক্রবার (২২ডিসেম্বর) লালমনিরহাট-১ ( হাতীবান্ধা-পাটগ্রাম) আসনরে নির্বাচনী অনুসন্ধান কমিটি চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো: এরশাদ আলী শ্যামলকে নির্বাচনী আচরণ বিধি লংঘনের ব্যাখ্যা চেয়ে চিঠি দেন॥ । শনিবার নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যাও দেন অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল।

কিন্তু সেখান থেকে ফিরে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোতাহার হোসেনের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে ‘নৌকা মার্কা ছাড়া অন্যকোন মার্কার লোককে গড্ডিমারী ইউনিয়নে ঢুকতে না দেয়ার হুমকি তিনি। অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল এর এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছডিয়ে পড়ায় নির্বাচন সুষ্ঠ পরিবেশ নিয়ে আশংকা করছেন অনেকেই । তারা বলছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপুর্ণ করতে যেখানে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করছেন সেখানে এমন হুমকিতে ভোটের স্বাভাবিক পরিবেশকে নষ্ট করছে”।

শনিবার (২৩ ডিসেম্বর) রাতে নৌকা প্রতিকের ওই নির্বাচনী জনসভায় শ্যামলের বক্তব্যর একটি ভিডিও ফুটেজ এই প্রতিবেদকের হাতে এসেছে। ওই ভিডিও বক্তব্যে শ্যামল বলেছেন, ‘আমি গড্ডিমারীর মানুষকে আজ থেকে ৭ তারিখ পর্যন্ত। প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় পাহাড়া বসাতে অনুরোধ করছি। জননেতা মোতাহার হোসেনের নৌকা ছাড়া অন্যকোন মার্কার লোক যেন এই এলাকায় ঢুকতে না পারে।

এ বিষয়ে জানতে অধ্যক্ষ আবু বক্কর সিদ্দকি শ্যামলের ব্যবহৃত নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি রিসিভি করেননি।

তবে ঈগল প্রতিকের নির্বাচনে অংশ নেয়া স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচনকে উৎসব মুখর করতে আমরা যেখানে ভোটারদের দারে দারে এসে ভোট দেয়ার আহবান জানাচ্ছি। সেখানে শ্যামল সাহেব ভোটারদের মাঝে আতংক ছড়াচ্ছেন। ওনি বর্তমান সংসদ সদস্যর পিএস (সহকারি) হওয়ার কারনেই কি নির্বাচনী আচরণ বিধিকে তোয়াক্কা করছেন না? এমন প্রশ্ন করেন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম