শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : লালমনিরহাট

বীর মুক্তিযোদ্ধার ‘ঘাড় মটকে’ দেওয়ার হুমকি দিলেন সমাজকল্যাণমন্ত্রী


DhakaReport24.com || 2023-12-25 12:20:30
বীর মুক্তিযোদ্ধার ‘ঘাড় মটকে’ দেওয়ার হুমকি দিলেন সমাজকল্যাণমন্ত্রী

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে এক বীর মুক্তিযোদ্ধার ঘাড় মটকানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. সিরাজুল হকের পক্ষে একটি নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ায় শনিবার (২৩ ডিসেম্বর) রাতে কালীগঞ্জ উপজেলার চামটারহাটে এক নির্বাচনী সভায় ওই মুক্তিযোদ্ধাকে সতর্ক করে হুমকি দেন মন্ত্রী।

সমাজকল্যাণমন্ত্রীর বক্তব্যের ৩২ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বক্তব্যের একপর্যায়ে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘সেদিন ভুল্যারহাটে মিটিংয়ে গোলাম মর্তুজা হানিফ যে বাজে কথা বলেছে, তাকে সতর্ক করে দিচ্ছি, তাকে সতর্ক করে দিচ্ছি। এই ধরনের বাজে কথা যদি আর কোনো দিন বলো, তোমার ঘাড় মটকে দেব, তুমি এখনো লোক চেন না।’

ওই বীর মুক্তিযোদ্ধা নাম গোলাম মর্তুজা হানিফ। তিনি কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এবং রংপুর মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। গত মঙ্গলবার রাতে ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাট বাজারে স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল হকের নির্বাচনী সভায় বিশেষ অতিথি বক্তব্য দিয়েছিলেন গোলাম মর্তুজা। তিনি ওই বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সমালোচনা করেছিলেন। ঘাড় মটকানোর হুমকির ঘটনায় তিনি মৌখিকভাবে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ বলেন, নুরুজ্জামান আহমেদ নিজের মর্যাদা ভুলে গডফাদারের ভাষায় তাকে প্রকাশ্য সভায় ঘাড় মটকে দেওয়ার হুমকি দিচ্ছেন। তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন। রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করবেন, থানায় জিডি করবেন। ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারকে মুঠোফোনে বিষয়টি জানিয়েছেন। তারা লিখিত অভিযোগ করার পরামর্শ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। 

নুরুজ্জামান আহমেদ কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফকে হুমকি নয়, সতর্ক করতে চামটারহাটের নির্বাচনী সভায় গতকাল রাতে বক্তব্য দেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বীর মুক্তিযোদ্ধার নাম উল্লেখ করে মন্ত্রীকে হুমকি দিতে শোনা যাচ্ছে, জানতে চাইলে তিনি উত্তর না দিয়ে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ মুঠোফোনে বলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ ঘাড় মটকে দেওয়ার হুমকির বিষয়টি তাকে মৌখিকভাবে জানিয়েছেন। তিনি তাকে লিখিতভাবে জানানোর পরামর্শ দিয়েছেন। লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল হক বলেন, ভোটমারী ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ মঙ্গলবার রাতে ভুল্যারহাটের সভায় বক্তব্য দেন। তখন তাকে (প্রার্থী) কেন এবার বিজয়ী করতে হবে, সেই প্রেক্ষাপট তুলে তিনি বক্তব্য দেন। তিনি কোনো বাজে কথা বলেননি। এ জন্য যদি এখন সমাজকল্যাণমন্ত্রী নির্বাচনী সভায় প্রকাশ্যে তার ঘাড় মটকে দেওয়ার হুমকি ধামকি দেন, তাহলে সেটা ভালো কথা হলো না। তিনি বলেন, ‘আমি বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি।’
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম