শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : লালমনিরহাট

বাংলাদেশের ভিতরে ঢুকে বৃদ্ধাকে পেটাল ভারতীয় বিএসএফ


আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি
DhakaReport24.com || 2023-12-05 15:37:30
বাংলাদেশের ভিতরে ঢুকে বৃদ্ধাকে পেটাল ভারতীয় বিএসএফ

লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে এক বৃদ্ধ নারীকে মারধরের অভিযোগ উঠেছে। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিঙ্গিমারী ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় তাৎক্ষণিক ভাবে পতাকা বৈঠক করে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী।

৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

জানাগেছে, উপজেলার পকেট সীমান্তের ৮৯৩ নং মেইন পিলারের ৮ নং সাব পিলারের কাছে বাংলাদেশের ভুখন্ডে কাপড় শুকাতে যায় জোহরা বেগম নামে এক বৃদ্ধা নারী। এ সময় ভারতীয় কুচবিহার অঞ্চলের শিতলকুচি এলাকার ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পের এক সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বৃদ্ধা জোহরা বেগমকে মারধর করেন ওই বিএসএফ সদস্য। বৃদ্ধা নারীর আত্মচিৎকারে সীমান্তবর্তী লোকজন জড়ো হয়ে প্রতিবাদ করলে ভারতীয় বিএসএফ ফাঁকা রাবার বুলেট ছুড়ে নিজ ভুখন্ডে চলে যায়। এ নিয়ে সীমান্তে বেশ উত্তেজনা বিরাজ করে।

এ বিষয়ে সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ সদস্য সামছুল আলম জানান, প্রায় সময় ভারতীয় বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। আজো বাংলাদেশে প্রবেশ করে এক নারীকে মারধর করেন এবং ফাঁকা রাবার বুলেট ছুড়ে। এসব ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি করেন তিনি।

এ বিষয়ে সিঙ্গিমারী বিজিবি’র ক্যাম্পের ইনচার্জ নাসির হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করি। তাৎক্ষনিক বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম