শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : লালমনিরহাট

মহিপুর তিস্তা শেখ হাসিনা সেতুতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়


লালমনিরহাট প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-05-04 18:00:15
মহিপুর তিস্তা শেখ হাসিনা সেতুতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

 

করোনাভাইরাসের কারণে গত দুই বছর মানুষ তেমনভাবে ঈদ উদযাপন করতে পারেনি। ফলে এবার ঈদ আনন্দে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মহিপুর তিস্তা শেখ হাসিনা সেতু এলাকা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহিপুর তিস্তা শেখ হাসিনা সেতু দুই কিলোমিটার এলাকা জুড়ে দর্শনার্থীদের ঢল নামে। ঈদের প্রথম ও দ্বিতীয় দিনেও তিস্তা পাড়ে বিনোদন পিপাসু মানুষের উপচেপড়া ভিড় হয়।

আজ বুধবার (৪ মে) ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে শুরু হয়েছে মহিপুর তিস্তা এলাকায় দর্শনার্থীদে ভিড়। ফলে তিস্তা এলাকায় জমে উঠেছে বিভিন্ন দোকান পাট।

সরেজমিনে দেখা গেছে, ঈদ উপলক্ষে তিস্তার বুকে ৮টি স্পিডবোট চলছে। দ্রুত বেগে এপাশ থেকে ওপাশে ছুটে চলছেন পর্যটকরা। স্পিডবোট ও পালতোলা নৌকায় মাত্র ৫০ টাকায় তিস্তার বুকে ভাসছেন দর্শনার্থীরা। হৈ হুল্লোড়ে মেতে উঠছেন সবাই। বড় বড় ঢেউ এসে ধাক্কা দিচ্ছে তিস্তার কূলে। ছিটকে আসা জলরাশির আনন্দে মেতে উঠছে সবাই। ঈদের উৎসবে রঙিন হয়ে উঠেছে ছোট-বড় সব বয়সী মানুষের মন। আনন্দের মাত্রা বাড়াতে ক্যামেরা ও মোবাইলে ছবি তুলে স্মৃতির ফ্রেমে বন্দি করছেন প্রিয় মুহূর্তগুলো।

জেলা ও উপজেলা শহর ও প্রত্যন্ত অঞ্চলের নামে লেখা ব্যানার সংবলিত গাড়িগুলোতে বিনোদনপ্রেমীদের মাইক ও সাউন বক্স বাজিয়ে এবং নেচে গেয়ে হৈ হুল্লোড় ও আনন্দ করতে দেখা গেছে। তিস্তা জুড়ে বসেছে দোকানের হাট। নানা রকম পণ্য দিয়ে সাজানো হয়েছে দোকানগুলো। বিভিন্ন খেলনা, বাঁশি, বেলুন, মাটির গাড়ি ও খাবারের দোকান। নদীর বুকে ভাসমান বিলুপ্ত আশির দশকের বেশ কিছু পাল তোলা নৌকা নজর কাড়ছে দর্শনার্থীদের।

ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থীর সঙ্গে কথা হলে তারা বলেন, করোনায় কোথাও ঘুরতে যাওয়া হয় না। তাই ঈদ উপলক্ষে গ্রামে এসে পরিবার পরিজন নিয়ে মহিপুর শেখ হাসিনা তিস্তা সেতুতে ঘুরতে এসেছি। 

তিস্তা পাড়ে পরিবার নিয়ে ঘুরতে আসা আসাদুজ্জামান আশা বলেন, দিনাজপুর থেকে পরিবার নিয়ে ঘুরতে এসেছি তিস্তা পাড়ে। আগের তুলনায় পরিবেশ অনেক সুন্দর।

কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহির তাহু বলেন, ঈদে মহিপুর তিস্তা শেখ হাসিনা সেতুতে প্রচুর মানুষের সমাগম ঘটেছে। চলাচল করার মতো জায়গা নেই। মানুষ আর গাড়িতে যানজট সৃষ্টি হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম