শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : লালমনিরহাট

উপজেলা অফিস সুপারের প্রকাশ্য দুর্নীতি


DhakaReport24.com || 2022-04-22 20:11:45
উপজেলা অফিস সুপারের প্রকাশ্য দুর্নীতি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সুপার শৈলেন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে প্রকাশ্যে চা-নাস্তা খাওয়ার জন্য মেম্বার, চেয়ারম্যানের সম্মানি ভাতা থেকে ৫০ থেকে ১০০ টাকা বা তারও বেশি কর্তন করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে এই দৃশ্য এক গণমাধ্যমকর্মীর ভিডিওতে ধরা পড়ে বলে জানা যায়। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভিডিওটিতে দেখা যায়, তিনি প্রত্যেককে বেতন দেওয়ার সময় নিজে থেকে স্ট্যাম্প বাবদ ১০ টাকার বদলে চা-নাস্তার খাওয়ার জন্য ৫০ টাকা করে দাবি করেন। এসময় শৈলেন্দ্রনাথকে জিজ্ঞেস করলে তিনি বলেন, টাকা লাগবে না, আমি চাইনি। কিন্তু পরক্ষণে উপস্থিতি ইউপি সদস্যরা দাবি করেন যে, তিনি ৫০ টাকা করে চেয়েছেন জন্য আমরা দিয়েছি। এখন অস্বীকার করছেন। 

জানা যায়, এখানে এভাবেই চলে আসছে উপজেলা নির্বাহী কর্মকর্তা অধস্তনদের প্রকাশ্য দুর্নীতি। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান বলেন, আমি ভিডিওটা দেখেছি। আসলে স্ট্যাম্প বাবদ ১০ টাকা ছাড়া অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/একে/আরএএম