শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে বিকাশ এজেন্টকে গলা কেটে হত্যা


DhakaReport24.com || 2022-04-21 07:53:15
লালমনিরহাটে বিকাশ এজেন্টকে গলা কেটে হত্যা

লালমনিরহাটের কালীগঞ্জে আইয়ুব আলী নামে এক বিকাশ এজেন্টকে \ছিনতাইকারীরা ছুরিকাঘাতে হত্যা করে টাকা ছিনতাই করেছে। 

বুধবার (২০ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট সোনারহাট বাইপাস সড়কের কুঠিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 
আইয়ুব আলী উপজেলার চলবলা ইউনিয়নের হরিশ্বর গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি চাপারহাটের বিদেশি মার্কেটের একজন বিকাশ এজেন্ট। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আইয়ুব আলী। পথিমধ্যে তার পথরোধ করলে তিনি চিৎকার করেন। এ সময় দুর্বৃত্তরা তাকে জবাই করে টাকা-পয়সা ও মোবাইল নিয়ে চলে যায়।

পরে এলাকাবাসী লাইট নিয়ে এগিয়ে গেলে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রামদা ও মরদেহ উদ্ধার করেন। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, স্থানীয়দের খবরে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে দেশীয় অস্ত্র ও মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো বলা যাচ্ছে না। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম