শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : লালমনিরহাট

যৌতুক না পেয়ে স্ত্রীর চুল কেটে দিলেন স্বামী


DhakaReport24.com || 2022-04-07 01:06:45
যৌতুক না পেয়ে স্ত্রীর চুল কেটে দিলেন স্বামী
প্রতীকী ছবি

যৌতুকের টাকা না পেয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুরী এলাকায় স্ত্রীর মাথা ন্যারা করে দিলেন মাদকাসক্ত স্বামী মমিনুল ইসলাম(২৫)। 

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে নির্যাতনের শিকার গৃহবধূর বাবা নুরুজ্জামান বাদী হয়ে আদিতমারী থানার অভিযোগ দায়ের করার পর পরই অভিযান চালিয়ে মাদকাসক্ত মমিনুলকে গ্রেফতার করে পুলিশ। আটক মমিনুল উপজেলার নামুরী দোলাপাড়া এলাকার মোকতার আলীর ছেলে।

নির্যাতনের শিকার গৃহবধূ নুরী জানান, বিয়ের পরেই জানতে পারেন তার স্বামী মাদকাসক্ত। এ কারণে প্রতিদিন নেশা করে বাড়িতে এলেই কারণে অকারণে তাকে নির্যাতন করা হতো। তাকে বাড়ি থেকে বাইরে হতে দিতো না এমনকি কারও সাথে কথা বললেই তাকে সন্দেহ করা হতো। বিয়ের তিন বছর পেরিয়ে গেলেও তার কোনো পরিবর্তন হয়নি।

গৃহবধূ আরও জানান, প্রায় সময় তার নেশার টাকার প্রয়োজন হলে সে আমাকে আমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলতো। আমি বাবা বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করলে চারদিন আগে আমাকে বেদম মারপিট করে মাথা ন্যাড়া করে দেয় এবং ঘরে গৃহবন্দী করে রাখে। বিষয়টি যেন আমার বাবার বাড়ির কেউ জানতে না পারি সেজন্য আমার মোবাইল ফোনটিও বিক্রি করে দেয় সে। পরে অনেক কৌশল করে আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি আমার বাবাকে জানাই।

এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে অভিযান চালিয়ে গৃহবধূ নুরীকে উদ্ধার এবং তার মাদকাসক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম