রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

এমবাপ্পের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন স্প্যানিশ অভিনেত্রী


DhakaReport24.com || 2026-07-31
এমবাপ্পের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন স্প্যানিশ অভিনেত্রী

রিয়াল মাদ্রিদ ও ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পের সঙ্গে স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিটোর প্রেম নিয়ে বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক ও স্প্যানিশ গণমাধ্যমে তোলপাড় চলছে। ফিফা বিশ্বকাপের আগে ও পরে বিভিন্ন স্থানে তাদের একান্তে সময় কাটানোর ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

যদিও এখন পর্যন্ত এক্সপোসিটো বা এমবাপ্পে কেউই আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি। এর মাঝে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্প্যানিশ অভিনেত্রী। সেই সঙ্গে ভিত্তিহীন সংবাদের পেছনে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক দীর্ঘ বার্তায় এই অভিনেত্রী লিখেছেন, গত কয়েক মাস ধরে, এবং বিশেষ করে সাম্প্রতিক দিনগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে ও আমার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু মিথ্যা ও মানহানিকর খবর ছড়িয়ে পড়েছে। এগুলোর সঙ্গে বাস্তবতার বা আমার  কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, সবকিছুরই একটা সীমা থাকে। এবার আমি বাধ্য হয়েই এখানে একটি রেখা টেনে দিচ্ছি এবং যারা এসবের জন্য দায়ী, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি।

সম্প্রতি ছড়িয়ে পড়া গল্পগুলোকে ভিত্তিহীন উল্লেখ করে তিনি ইঙ্গিত দেন যে, দুই ব্যক্তির সুন্দর একটি সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতেই এসব তৈরি করা হয়েছে। তিনি কিলিয়ান এমবাপ্পের নাম সরাসরি উল্লেখ না করলেও নিজেদের সম্পর্কের গুঞ্জনকে তিনি খণ্ডন বা অস্বীকার করেননি।

বিশ্বকাপের পর ছুটিতে রয়েছে এমবাপ্পে। এ সময় বেশকয়েক এস্টার এক্সপোসিটোর দেখা গেছে এই ফরাসি ফুটবলারকে। সম্প্রতি একটি ছবি দেখা যায়, দুজনে একটি প্রবেশ করছেন। সেই সঙ্গে সমুদ্রে বেশ কয়েকবার এস্টার-এমবাপ্পে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। এ ছাড়াও বিশ্বকাপে ইংল্যান্ড ও ফ্রান্সের ম্যাচে গ্যালারিতে ছিলেন এই স্প্যানিশ অভিনেত্রী। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম