বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : ক্রীড়া

আইপিএলের নিলামে দ্বিতীয় দিনে বিক্রি হলেন  যারা 


ডেস্ক রিপোর্ট
DhakaReport24.com || 2022-02-13 13:59:30
আইপিএলের নিলামে দ্বিতীয় দিনে বিক্রি হলেন  যারা 

আইপিএল-এর নিলাম মানেই সকলের নজর সেই দিকে। কোন দল কাকে নিল? কে কত দাম পেল? সব কিছু নিয়েই আগ্রহ থাকে তুঙ্গে। দ্বিতীয় দিনে আরও বেশি খেলোয়াড় উঠেছে নিলামে। মধ্যাহ্নভোজের আগপর্যন্ত তালিকার ৯৮ থেকে ১৬১ নম্বর খেলোয়াড়দের নিয়ে নিলাম হয়।

ক্যারিবীয় অলরাউন্ডার ডমিনিক ড্রেকসকে ১ কোটি ১০ লাখে, ভারতীয় অলরাউন্ডার জয়ন্ত যাদবকে ১ কোটি ৭০ লাখ ও বিজয় শঙ্করকে ১ কোটি ৪০ লাখে কিনল গুজরাট।

ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোনকে নিয়ে বেশ কাড়াকাড়িই হলো। এ লড়াইয়ে শেষ পর্যন্ত জিতল পাঞ্জাব। তাকে নিয়ে দলগুলোর আগ্রহ থাকবে, আগেই জানা গিয়েছিল। এ কারণেই ১ কোটি ভিত্তিমূল্য থেকে তার দাম গিয়ে দাঁড়াল সাড়ে ১১ কোটিতে। চলতি নিলামে সবচেয়ে বেশি দামের বিদেশি ক্রিকেটার হয়ে গেলেন লিভিংস্টোন। দ্বিতীয় সর্বোচ্চ দাম হাসারাঙ্গার ১০ কোটি ৭৫ লাখ।  

মন্দীপ সিংকে এক কোটি ১০ লাখ রুপিতে কিনে নিল দিল্লি ক্যাপিটালস।

নিজের ভিত্তিমূল্য ১ কোটি রুপিতেই বিক্রি হলেন অজিঙ্কা রাহানে। তাকে এই দামে কিনে নিল কলকাতা।

আইপিএলের দ্বিতীয় দিনের শুরুতে বিক্রি হলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এইডেন মার্করাম। তার ভিত্তিমূল্য ছিল এক কোটি। সেখান থেকে ২ কোটি ৬০ লাখ রুপি দিয়ে তাকে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ।