বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

হামজা-জামালদের জন্য ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা


DhakaReport24.com || 2025-11-19
হামজা-জামালদের জন্য ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা

২২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার(১৮ নভেম্বর) রাতের এই স্মরণীয় মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে দলকে ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের একমাত্র ও জয়সূচক গোলটি আসে ম্যাচের ১৩ মিনিটে। দারুণ এক মুভমেন্টে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন তরুণ প্রতিভা মোরসালিন। গোলের পর ম্যাচে ফেরার জন্য মরিয়া চেষ্টা করে ভারত। কিন্তু মাঝ মাঠে হামজা চৌধুরীর নেতৃত্বে জমাট রক্ষণ, শৃঙ্খলিত ডিফেন্স আর গোলরক্ষকের দৃঢ়তা ভারতের সব চেষ্টাই ব্যর্থ করে দেয়।

২০০৩ সালের ঢাকার ২-১ গোলের পর ভারতের বিপক্ষে আর কোনো জয় পায়নি বাংলাদেশ। দুই দশকেরও বেশি সময় পর সেই খরা কাটিয়ে ফিরল নতুন ইতিহাস। এ নিয়ে ভারতের বিপক্ষে ৩০ বার মুখোমুখি লড়াইয়ে এটি বাংলাদেশের চতুর্থ জয়। 

হামজা চৌধুরী ও সামিতের মতো নতুনদের আগমনে দলের খেলার ধরণ বদলে যাওয়ায় ভক্তদের মাঝে তৈরি হয়েছে নতুন আশাবাদ। সাম্প্রতিক ম্যাচগুলোয় বাংলাদেশ দেখিয়েছে ধারাবাহিক উন্নতি। হংকংয়ের সঙ্গে ড্র, নেপালের বিপক্ষে দুর্ভাগ্যজনক ড্র। আরেক ম্যাচে শেষ মুহূর্তে হার। সব মিলিয়ে এই জয় লাল-সবুজ দলের অগ্রগতির সুনির্দিষ্ট প্রমাণ।

পুরো দেশ যখন ঐতিহাসিক জয়ের আনন্দে ভাসছে, ঠিক তখন ২ কোটি টাকার পুরস্কারের ঘোষণা রাতটিকে আরও স্মরণীয় করে তুলেছে। জাতীয় দল, স্টেডিয়াম থেকে শুরু করে সমর্থকদের হৃদয় সব জায়গায় এখন ফুটবলে বাংলাদেশের জয়ের উৎসবের আমেজ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম