বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

আবুধাবি টি-টেন লিগে দল পেলেন তাসকিন


DhakaReport24.com || 2025-11-16
আবুধাবি টি-টেন লিগে দল পেলেন তাসকিন

আবুধাবি টি-টেন লিগে আগেই দল পেয়েছেন সাকিব আল হাসান ও সাইফ হাসান। এবার দল পেলেন আরো এক বাংলাদেশি ক্রিকেটার। তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে নর্দান ওয়ারিয়র্স।

রোববার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে তাসকিনের সঙ্গে চুক্তির বিষিয়টি নিশ্চিত করেছে নর্দান ওয়ারিয়র্স।

ড্রাফটের আগেই সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হওয়া রয়্যাল চ্যাম্পস। গ্লোবাল লিজেন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এরপর ড্রাফট থেকে দল পেয়েছেন বাংলাদেশের আরো দুই ক্রিকেটার। ১৮ অক্টোবর হওয়া ড্রাফটে ‘বি’ ক্যাটাগরি থেকে সাইফ হাসানকে দলে টেনেছে অ্যাসপিন স্ট্যালিয়ন্স। আসরের শুরু থেকেই খেলতে পারেন তিনি।

ড্রাফটে সি’ ক্যাটাগরি থেকে দল পেয়েছিলেন নাহিদ রানা। ভিস্তা রাইডার্সের হয়ে খেলার কথা ছিল ডানহাতি এই পেসারের। তবে বিসিবি অনাপত্তিপত্র (এনওসি) না দেয়ায় এই আসরে আর খেলা হচ্ছে না তার।

আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। ৮ দলের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম