বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

পাকিস্তানে বোমা হামলা, ভয়ে দেশে ফিরছেন লঙ্কানরা


DhakaReport24.com || 2025-11-13
পাকিস্তানে বোমা হামলা, ভয়ে দেশে ফিরছেন লঙ্কানরা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে বাজেভাবে হেরেছে লঙ্কানরা। তবে সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

গত মঙ্গলবার (১১ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আদালত কমপ্লেক্সের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত ও ২৭ জন আহত হন। 

ভয়াবহ এই জঙ্গি হামলা হয়েছে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে। এমন অবস্থায় নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে শ্রীলঙ্কা দলের অন্তত ৮ ক্রিকেটার পাকিস্তান ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন। 


বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) এক কর্মকর্তা। এসএলসি জানিয়েছে, তারা জানতে পেরেছে যে, পাকিস্তান সফরে থাকা জাতীয় দলের কয়েকজন সদস্য নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে দেশে ফেরার অনুরোধ জানিয়েছেন।


আরও জানানো হয়, এই ঘটনার পরপরই এসএলসি খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের আশ্বস্ত করা হয়েছে যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সব ধরনের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তবে খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং টিম ম্যানেজমেন্টকে নির্ধারিত সূচি অনুযায়ী সফর চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম