বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

‘১০০ বছরে একটা সাকিব পাব কি না, আমরা জানি না’


DhakaReport24.com || 2025-10-31
‘১০০ বছরে একটা সাকিব পাব কি না, আমরা জানি না’

বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সাকিব আল হাসান এক কিংবদন্তির নাম। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সাকিব।

আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ে লম্বা সময় ধরে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব ধরে রাখেন সাকিব। তার ক্রিকেট পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই।

ক্রিকেটে পারফরম্যান্সে সাকিব যতটা ভালো, ব্যক্তি সাকিব ততটাই খারাপ। একের পর এক আচরণ ভঙ্গের মতো ঘটনা ঘটিয়ে বিতর্কে জড়ান সাকিব।

শুধু তাই নয়, ক্রিকেট থেকে অবসরের আগে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মাগুরা-১ আসন থেকে সবশেষ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হয়ে বিতর্কে জড়ান সাকিব।

সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের তোপের মুখে পড়ে গত বছরের ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা বেকায়দায় পরে যান। বিপাকে পরে যান সাকিব আল হাসানও।

আওয়ামী লীগের দোসর হিসেবে হত্যা মামলার আসামি করা হয় সাকিবকে। গ্রেফতার এড়াতে পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে সময় কাটান সাকিব। যে কারণে জাতীয় দল থেকে অবসর না নিলেও জাতীয় দলের বাইরে থাকেন তিনি।

সাকিবের ক্রিকেট ক্যারিয়ারের প্রশংসা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির নতুন চেয়ারম্যান আসিফ আকবর বলেছেন, ‘সাকিবের ব্যক্তিত্ব, ব্যক্তিগত ইস্যুগুলো ওর ব্যাপার। ব্যক্তিগতভাবে খারাপ কি ভালো সেটা অন্য ইস্যু। সেটার জন্য কোর্ট, সমাজ আছে। একজন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড।

কন্ঠশিল্পী আসিফ আকবর বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ারেম আরও বলেন, আগামী ১০০ বছরে একটা সাকিব পাব কি না, আমরা জানি না। তবে সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম