বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

লুকাকুর গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি


DhakaReport24.com || 2022-02-10 15:06:15
লুকাকুর গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি

আল হিলালকে ১-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল চেলসি। ম্যাচের একমাত্র গোলটি করেন বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলো লুকাকু।
 
২০১২ সালে এই আসরের ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়াসের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয়েছিল চেলসির। বুধবার রাতে আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচে ৫৪ শতাংশ বল দখলের পাশাপাশি ১৫টি শট নেয় চেলসি। বিপরীতে আল হিলাল শট নেয় ১২টি।

পুরো ম্যাচেই চেলসির সঙ্গে সমানে সমান খেলে সৌদির ক্লাবটি। আক্রমণ পালটা আক্রমণে শেষ হয় ম্যাচ। প্রথমার্ধে চেলসি এক গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে আল হিলাল ম্যাচে ফেরার চেষ্টা চালালেও আর লক্ষ্যভেদ করতে পারেনি।  

ম্যাচের ৩২মিনিটে একমাত্র গোলটি করেন রোমেলো লুকাকু। বাঁ দিকে বক্সে দারুণভাবে বল নিয়ন্ত্রণ নিয়ে গোলমুখে ঠেলে দেন কাই হ্যাভার্টজ। সেখানে আল হিলালের এক ডিফেন্ডার হেডে ক্লিয়ার করার চেষ্টা করলেও বল পেয়ে যান লুকাকু, সেখান থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান এই বেলজিয়ান ফরোয়ার্ড।

ফাইনালে চেলসির প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। ফাইনাল ম্যাচ শুরু হবে ১২ফেব্রুয়ারি রাত ১০টা ৩০মিনিটে।