বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

পূর্ণ শক্তির দল নিয়ে পাকিস্তানের উদ্দ্যেশে যাত্রা করবে অস্ট্রেলিয়া


ডেস্ক রিপোর্ট
DhakaReport24.com || 2022-02-08 15:58:15
পূর্ণ শক্তির দল নিয়ে পাকিস্তানের উদ্দ্যেশে যাত্রা করবে অস্ট্রেলিয়া

২৪ বছর পর প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে পা রাখতে যাচ্ছে অস্ট্রেলিয়া । সেই সিরিজকে সামনে রেখে এবার টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে দলটি। টেস্ট সিরিজের জন্য ঘোষিত সেই দল রীতিমতো তারায় ঠাসা, পূর্ণ শক্তি নিয়েই পাক মুল্লুকে পা রাখছে অজিরা।

সেটা হবে কি-না, এ নিয়ে ছিল সংশয়। ইংলিশরা বিশ্বকাপের ঠিক আগে বাতিল করেছিল সিরিজ। নিউজিল্যান্ড পাকিস্তানের মাটিতে পা রেখেও সিরিজ শুরুর দিনে সফর বাতিল করে চলে গিয়েছিল দেশটি ছেড়ে। ‘উন্নাসিক’ অস্ট্রেলিয়া কেমন আচরণ করবে, পুরো শক্তির দল পাঠাবে কি-না, তা নিয়েও ছিল শঙ্কা। 

তবে সে শঙ্কা কেটে গেছে আজ দল ঘোষণার পরই। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডদের সবাইকেই পাকিস্তানে পাঠাচ্ছে অজিরা।

অজি দলে গেল অ্যাশেজে অনেকটা আচমকাই সুযোগ পেয়ে গিয়েছিলেন স্কট বোল্যান্ড। এরপর রীতিমতো আগুনে বোলিংয়ে পুড়িয়েছেন ইংলিশদের। সেই পারফর্ম্যান্স দিয়েই পাকিস্তানগামী দলে জায়গা করে নিয়েছেন তিনি। তার সঙ্গে দলে আছেন উসমান খাজাও। 

তিন স্পিনার আছেন এই স্কোয়াডে। ন্যাথান লায়ন, মিচেল সোয়েপসন, আর অ্যাশটন অ্যাগারকে দলে রেখেছেন নির্বাচকরা। দলে আছেন মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিনের মতো দুই পেস বোলিং অলরাউন্ডারও। 

অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ (সহ-অধিনায়ক), ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হেইজেলউড, অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড, জোশ ইংলিস, উসমান খাজা, মিচেল মার্শ, মাইকেল নেসার, মিচেল সোয়েপসন।