বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

নিষেধাজ্ঞা পেলেন মেসি


DhakaReport24.com || 2025-07-26
নিষেধাজ্ঞা পেলেন মেসি

মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচে খেলতে পারেননি ইন্টার মায়ামির দুই তারকা লিওনেল মেসি ও জর্দি আলবা। যার ফলে ১ ম্যাচের পেয়েছেন এই দুই তারকা।

ফলে রোববার (২৭ জুলাই) সকালে অনুষ্ঠেয় সিনসিনাটির বিপক্ষে এই দুই অভিজ্ঞ খেলোয়াড়কে পাবে না ইন্টার মায়ামি।

মেক্সিকোর লিগা এমএক্সের বিপক্ষে অল স্টার ম্যাচের জন্য মেজর লিগ সকারের প্রাথমিক দলে ছিলেন মেসি ও আলবা। মায়ামির আর কেউ ছিলেন না এই দলে। কিন্তু দুজনের কেউই ওই লড়াইয়ে অংশ নেননি।

জানা গেছে, ইন্টার মায়ামি কর্তৃপক্ষ আগেভাগেই এমএলএসকে জানিয়েছিল যে, মেসি ও আলবা ম্যাচটিতে অংশ নেবেন না। তবে তারা কোনো স্বীকৃত চোট বা চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন দেয়নি। তাই নিয়ম অনুযায়ী দুই খেলোয়াড়কেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

চলতি এমএলএস মৌসুমে এখন পর্যন্ত ১৮ গোল করে যৌথভাবে শীর্ষ গোলদাতা মেসি। ন্যাশভিলের স্যাম সারিজের সঙ্গে গোলসংখ্যা সমান। শেষ সাত ম্যাচের ছয়টিতেই জোড়া গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

তাই সিনসিনাটির বিপক্ষে ম্যাচে মেসিকে না পাওয়াটা হতাশার মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো জন্য। তার ভাষ্য, আমার দল) চলতি মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে এবং এত বেশি ম্যাচ ও সময় খেলায় মেসির মধ্যে কিছুটা অবসাদ দেখা গেছে। শারীরিকভাবে খেলোয়াড়দের সবসময়ই কিছু অস্বস্তি থাকে, বিশেষ করে যখন তাদেরকে প্রতি তিন দিনে ম্যাচ খেলতে হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম