বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

ছক্কা মারার পর মাঠেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের


DhakaReport24.com || 2025-06-30
ছক্কা মারার পর মাঠেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের

ক্রিকেট খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন হরজিত সিং। ছক্কা মারার পরই মৃত্যু হয় পাঞ্জাবের ফিরোজপুরের এই তরুণ ক্রিকেটারের।

ফিরোজপুরের ডিএভি স্কুলের মাঠে খেলা হচ্ছিল। সেই ম্যাচে ব্যাট করার সময় ছক্কা মারেন হরজিত। এরপর হাঁটতে হাঁটতে পিচের মাঝখানে আসেন। পরের বল খেলার জন্য তৈরিও হচ্ছিলেন। সেই সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন।

সেই সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। মাটিতে পড়ে যান। মাঠে থাকা বাকি ক্রিকেটারেরা সঙ্গে সঙ্গে তার কাছে যায়। তাকে সিপিআর দেওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি।

২০২৪ সালে এমন ভাবেই মারা গিয়েছিলেন মুম্বইয়ের এক ক্রিকেটার। ৪২ বছর বয়স হয়েছিল তার। ক্রিকেট খেলতে খেলতেই মারা গিয়েছিলেন রাম গণেশ তেওয়ার নামের ওই ক্রিকেটার। তাকেও সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম