বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

নোবেলজয়ী মালালা বিনিয়োগ করবেন মেয়েদের খেলায়


DhakaReport24.com || 2025-06-26
 নোবেলজয়ী মালালা বিনিয়োগ করবেন মেয়েদের খেলায়

পাকিস্তানের নোবেলজয়ী সমাজকর্মী মালালা ইউসুফজাই সারা বিশ্বে মেয়েদের খেলাধুলায় বিনিয়োগ করবেন। মালালার এই নতুন উদ্যোগে যুক্ত হবেন তার স্বামী আসের মালিক। খবর ডন পত্রিকার।

সিএনএনের সঙ্গে মালালার একটি সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে ডন জানায়, সোয়াতে নিজের স্কুল-জীবনে খেলায় মেয়েদের অংশ নেওয়ার সীমিত সুযোগ তাকে পীড়িত করত।

তিনি বলেন, ‘স্কুলে দেখেছি টিফিনের সময় ছেলেরা মাঠে যেত ক্রিকেট খেলতে। আর মেয়েরা ক্লাসে বসে থাকত।’ মালালা যোগ করেন, ‘তখনই বুঝতে পারি যে, ক্রীড়ায় মেয়েদের সুযোগ পাওয়াটা সহজ নয়।’

তার অভিমত, মেয়েদের খেলায় পৃষ্ঠপোষকতার অভাব। এতে তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তাই স্বামীকে সঙ্গে নিয়ে মেয়েদের খেলায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করতে এই খাতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের নোবেলজয়ী সমাজকর্মী। মালালা মেয়েদের ক্রীড়ামনস্ক করে তুলতে অন্যদেরও এই খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম