বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতলেন বাংলাদেশের আলিফ


DhakaReport24.com || 2025-06-20
এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতলেন বাংলাদেশের আলিফ

এশিয়া কাপ আর্চারির (লেগ-২) রিকার্ভ পুরুষ একক ইভেন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শুক্রবার (২০ জুন) রিকার্ভ পুরুষ এককের ফাইনাল অনুষ্ঠিত হয়। পদক জয়ের লড়াইয়ে আলিফগের প্রতিপক্ষ ছিল মিয়াতা গাকুতো। জাপানের এই আর্চারের বিপক্ষে ৬-৪ সেট পয়েন্টে জয় তুলে নেন আলিফ।

গাকুতোর বিপক্ষে এদিন প্রথম দুই সেটই (২৮-২৭) ও (২৯-২৮) নিজের করে নেন আলিফ। তবে আলিফ প্রথম দুই সেট জিতলেও দারুণভাবে ঘুরে দাঁড়ান গাকুতো। পরের দুই সেট নিজের করে নিয়ে লড়াই জমিয়ে তুলেন গাকুতো।

তৃতীয় সেটে গাকুতো করেন ২৮, আলিফ ২৭। চতুর্থ সেটেও এগিয়ে যান গাকুতো, মারেন ২৭। আলিফ ২৬ স্কোর করে পিছিয়ে পড়েন। প্রথম চার সেটের পর ম্যাচ ২-২ সমতায় গড়ায়। ফলে ম্যাচ যায় পঞ্চম সেটে।

আর পঞ্চম সেটে গাকুতোকে আর সুযোগ দেননি বাংলাদেশের আলিফ। রুদ্ধশ্বাস সেই সেটে আলিফের স্কোর ২৯, গাকুতোর ২৬। ফলে স্বর্ণ জয়ের আনন্দে মাতেন আলিফ।

বিকেএসপি থেকে উঠে আসা আর্চার আলিফ এর আগে গত বছর ৩০ সেপ্টেম্বর এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ এককের ফাইনালে চীনা তাইপের আর্চারের কাছে হেরেছিলেন। পাবনার ছেলে এবার সিঙ্গাপুরের মাঠে চমক দেখালেন। রোমান সানা ও হাকিম আহমেদ রুবেলের পর নতুন করে আশা জাগাচ্ছেন তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম