বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

২৪ বছর পর পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া


ডেস্ক রিপোর্ট
DhakaReport24.com || 2022-02-04 15:49:00
২৪ বছর পর পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া

১৯৯৮ সালে শেষ বার পাকিস্তান সফর করেছিল অস্ট্রেলিয়া। অবশ্য এর আগে ২০২১ সালে নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে গিয়েও সিরিজ খেলেনি নিউজিল্যান্ড দল। ফিরে গিয়েছিল দেশে। এরপর ইংল্যান্ডও বাতিল করেছিল সফর। তাই ঘনিয়ে আসা অস্ট্রেলিয়া সিরিজের ভাগ্যে কী অপেক্ষা করছে, তা নিয়ে ক্রিকেট বিশ্বের ছিল কৌতূহল। জশ হ্যাজেলউডের মন্তব্যে সিরিজটি নিয়ে শঙ্কারও জন্ম দিয়েছিল। এই পেসার জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার বেশ কিছু খেলোয়াড় পাকিস্তান সফরে নাও যেতে পারেন। তবে আজ (শুক্রবার)  সব শঙ্কা উড়ে গেছে। ২৪ বছর পর আগামী মার্চে পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া দল।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেয়া সূচি অনুযায়ী সিরিজটি শুরু হবে ৪ মার্চ থেকে। শুরুতেই রয়েছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। ২৯ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে ও ৫ এপ্রিল অনুষ্ঠিত হবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ।

সূচি অনুযায়ী তিন ভেন্যু রাওয়ালপিন্ডি, করাচি ও লাহোরে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। প্রথম টেস্ট ৪ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে, দ্বিতীয় টেস্ট ১২ মার্চ থেকে করাচিতে, তৃতীয় ও শেষ টেস্ট লাহোরে ২১ মার্চ থেকে।

তিন ওয়ানডে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। প্রথম ওয়ানডে ২৯ মার্চ, দ্বিতীয় ওয়ানডে ৩১ মার্চ, তৃতীয় ও শেষ ওয়ানডে ২ এপ্রিল। ৫ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিও অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। আগামী ২৭ ফেব্রুয়ারি চার্টার্ড ফ্লাইটে পাকিস্তান পৌঁছাবে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিয়ে উচ্ছ্বসিত পিসিবির প্রধান নির্বাহী ফয়সাল হাসনাইন। সূচি চূড়ান্ত হবার পর হাসনাইন বলেছেন, “আমরা আনন্দিত যে, ক্রিকেট অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত সূচি চূড়ান্ত করেছে। লম্বা সময় পর তারা আমাদের দেশে সফর করবে। প্যাট কামিন্সদের আতিথেয়তা দিতে আমরা অপেক্ষায় রয়েছি। আশা করি দুর্দান্ত কিছু ম্যাচ দেখব।”