বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : ক্রীড়া

পাকিস্তান শিবিরে দুঃসংবাদ


DhakaReport24.com || 2025-05-28
পাকিস্তান শিবিরে দুঃসংবাদ

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগমুহূর্তে দুঃসংবাদ এলো পাকিস্তান শিবিরে। বুধবার (২৮ মে) থেকে তিন ম্যাচের সিরিজটি মাঠে গড়াবে। তার আগেই সাইড স্ট্রেইন ইনজুরির কারণে ছিটকে গেলেন পাকিস্তানের পেসার ওয়াসিম জুনিয়র। তার জায়গায় দলে ডাক পেয়েছেন আব্বাস আফ্রিদি। 

মঙ্গলবার (২৭ মে) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। পিসিবি জানিয়েছে, সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ম্যাচ চলাকালে চোট পান ওয়াসিম। নির্ধারিত সময়ের মধ্যে তার সুস্থ হয়ে মাঠে নামা সম্ভব নয় বলেই সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। ওয়াসিমের পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন আব্বাস আফ্রিদি। তিনি সদ্য সমাপ্ত পিএসএলে দ্বিতীয় সর্বোচ্চ ১৭টি উইকেট শিকার করেছিলেন।

পিএসএলের এবারের আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছেন ওয়াসিম। আসরে ৮ ম্যাচ খেলে ১০ উইকেটের  পাশাপাশি তার ইকোনমি রেট ছিল ৭.৩৮। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৯ টি-টোয়েন্টি খেলে ৩৬ উইকেট তুলে নিয়েছেন এই ডানহাতি পেসার। 

এবারের পিএসএলে করাচি কিংসের হয়ে ১১ ম্যাচ খেলে ১৭ উইকেট শিকার করে আসরে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন আব্বাস আফ্রিদি। জাতীয় দলের হয়ে ২০ টি-টোয়েন্টি খেলে ৩৩ উইকেট রয়েছে ২৪ বছর বয়সী এই পেসারের নামের পাশে।  

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে বুধবার (২৮ মে) বাংলাদেশ সময় রাত ৯টায়। সিরিজের পরের ম্যাচ দুটি  ৩০ মে ও ১ জুন অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম