নাটকীয়তা শেষে খুলনা টাইগার্সের বিপক্ষে বরিশালের এক রোমাঞ্চকর জয়। ইয়াসির আলী অসাধারণ এক ফিফটি হাঁকালেন। দলকে নিয়ে গেলেন জয়ের কাছাকাছি। কিন্তু শুরুতে বল নষ্ট করা খুলনা টাইগার্স তীরে এসে তরী ডুবাল। নাটকীয় ম্যাচে ক্যাপ্টেন সাকিব আল হাসানের ফরচুন বরিশাল জিতল ৬ রানে।
দেশের ক্রিকেটে ব্যক্তিগত অর্জন, সাফল্য, স্বীকৃতি সবকিছুতে বড় অংশ জুড়েই থাকবে একটা নাম, সাকিব আল হাসান!
সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সে খুলনা টাইগার্সকে ৬ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। প্রথমে ব্যাট হাতে ২৭ বলে ৪১ রান করেন সাকিব। এরপর বল হাতে চার ওভার করে নেন সৌম্য সরকার ও রনি তালুকদারের গুরুত্বপূর্ণ দুটি উইকেট। ইয়াসির আলী রাব্বি, মুশফিকুর রহিমদের দুটি আগ্রাসী ইনিংসেও তীরে এসে তরী ডুবিয়েছে খুলনা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাটিং নেয় বরিশাল। দলীয় ১৮ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় তারা। ৫ বলে ৯ রান করেন হুট করেই ওপেনিংয়ে নেমে পড়া ডোয়াইন ব্রাভো। তার সঙ্গী ক্রিস গেইলের ব্যাটে আসে ৯ বলে ৪ রান।