বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

তরুণরা আমার ফিটনেসের ধারেকাছেও নেই: মুশফিক


DhakaReport24.com || 2024-02-29 09:53:45
তরুণরা আমার ফিটনেসের ধারেকাছেও নেই: মুশফিক

রংপুরকে হারাতে কি অভিজ্ঞতা কাজে দিয়েছে। সংবাদ সম্মেলনে এমনই এক প্রশ্ন ছুঁড়ে দেওয়া হলো মুশফিকুর রহিমের দিকে। উত্তর দিতে গিয়ে জাতীয় দলের এই অভিজ্ঞ ক্রিকেটার যেন সমালোচকদের জবাব দিতে ছাড়লেন না। কথা বললেন নিজের ফিটনেস আর দেশের তরুণ ক্রিকেটারদের নিয়েও। 

এবারের বিপিএলে মুশফিকদের বরিশালে অভিজ্ঞ ক্রিকেটারদের ছড়াছড়ি। অভিজ্ঞতার প্রশ্নে খানিক হালকা মেজাজেই মুশফিক বলেন, ‘কেন ভাই টুর্নামেন্ট শুরুর আগে তো বললেন যে, বরিশাল সবচাইতে বুড়াদের টিম। অভিজ্ঞদের নিয়ে টি-টোয়েন্টিতে খেলা হয় না। তো হিয়ার উই আর। 

‘আমার কাছে মনে হয় এই ধারণাটা খুবই ভুল। যেই বলুক, আপনারা বলেন বা যেকোনো... অভিজ্ঞতা এবং তারুণ্য, সবসময় একটা মিক্সার থাকে যেকোনো ফরম্যাটে; টি-টোয়েন্টি বলেন, ওয়ানডে বলেন, টেস্ট বলেন। সব ফরম্যাটেই।’- যোগ করেন মুশফিক। 

অবশ্য তরুণদের উত্থানের জন্য সিনিয়র ক্রিকেটারদের ভূমিকাও বড় করে দেখছেন তিনি, ‘এটাই হচ্ছে একটা দুনিয়ার নিয়ম। নতুনরা আসবে, পুরনোরা চলে যাবে এবং তাদের সংমিশ্রণে ওই জিনিসটা তৈরি হয়ে যাবে। ওই লিগেসিটা যেন আমরা যারা আছি তারা যেন রেখে যেতে পারি এবং তারা যেন এখান থেকে বড় হয়।’

যদিও ফিটনেসের বেলায় আত্মবিশ্বাসী মুশফিকের সুর খানিক ভিন্ন।নিজের ফিটনেস নিয়ে বললেন, ‘আমার কাছে খারাপ লাগে। কারণ আপনি যদি এখনও অনেক তরুণ খেলোয়াড়দের আমার সামনে নেন, আমি অবশ্যই নিশ্চিত তারা আমার ফিটনেসের ধারেকাছেও থাকতে পারবে না। আমি এটা লিখে দিতে পারি। ফিটনেসের ক্রাইটেরিয়া কীভাবে দেবেন বয়স বা ধরেন পারফরম্যান্সে। ’

‘আমার কাছে মনে হয় বয়স ও পারফরম্যান্সের থেকে সবচেয়ে বড় হয় ফিটনেস বা পারফরম্যান্সটা কতটুকু। বয়স জাস্ট আ নাম্বার। না হলে জেমি অ্যান্ডারসনের মতো, যাক নম্বরটা হয়তো এদিক-ওদিক হবে; এরকম খেলোয়াড় খুব কম থাকতো। কিন্তু এখনও হি ইজ ডুয়িং হোয়াট হি ডাজ বেস্ট। ’-যোগ করেন মুশফিক।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম