বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

খুলনাকে হারিয়ে সিলেটের তৃতীয় জয়


DhakaReport24.com || 2024-02-09 17:41:15
খুলনাকে হারিয়ে সিলেটের তৃতীয় জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে বাঁচা-মরার লড়াইয়ে খুলনা টাইগার্সকে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে খুলনা টাইগার্স।

জিম্বাবুয়ের ব্যাটার রায়ান বার্লের ঝড়ে জয়ের ধারায় ফিরেছে মোহাম্মদ মিথুনের দল। লক্ষ্য তাড়া করতে নেমে ৬ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট।

শুরুতে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৫৩ রান করে খুলনা। ওই রান তাড়া করতে নেমে ১ ওভার হাতে রেখে জয় পায় সিলেট। নবম ম্যাচে এসে টুর্নামেন্টের তৃতীয় জয় পেয়েছে তারা। সপ্তম ম্যাচে এসে এটি তৃতীয় হার খুলনার।  

ব্যাট করতে নেমে শুরুর দিকে সেভাবে ছন্দ খুঁজে পায়নি খুলনা টাইগার্সের ইনিংস। ৩ চারে ১০ বলে ১২ রান করে সামিত প্যাটেলের বলে সাজঘরে ফেরত যান এভিন লুইস। ১০ ওভার শেষে দলটির রান ছিল ৫৬। এর মধ্যে আরও দুই উইকেট হারিয়ে ফেলে খুলনা টাইগার্স।
আফিফ হোসেন শুরু করেও ইনিংস বড় করতে পারেননি।  ৩ চার ও ১ ছক্কায় ১৬ বলে ২৪ রান করে বেনি হাওয়েলের বলে এলবিডব্লিউ আউট হন তিনি। ৬ বলে ১ রান করে আউট হন মাহমুদুল হাসান জয়ও।

এরপর বড় জুটি গড়েন এনামুল হক বিজয় ও হাবিবুর রহমান সোহান। চতুর্থ উইকেটে ৬৭ বলে ৯৯ রানের জুটি গড়েন তারা। ৫ চার ও ২ ছক্কায় ৫৮ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন বিজয়। ৩ চার ও সমান ছক্কায় ৩০ বলে ৪৩ রান করেন হাবিবুর রহমান সোহান। ৪ ওভারে স্রেফ ১৬ রান দিয়ে এক উইকেট নেন সানজামুল ইসলাম।  

রান তাড়ায় নামা সিলেটকে শুরুতেই দুই ছক্কা হাঁকিয়ে ছন্দটা ধরিয়ে দেন সামিত প্যাটেল। যদিও ৯ বলে ১৩ রান করে আউট হয়ে যান তিনি। এরপর নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৩৪ বলে ৩২ রানের জুটি গড়েন হ্যারি টেক্টর। কিন্তু ৩ চারে ১৬ বলে ১৮ রান করার পর শান্ত ক্যাচ তুলে দেন মার্ক দেয়ালের বলে নাহিদুল ইসলামের হাতে।

ওই ওভারেই কোনো রান করার আগে ফেরেন জাকির হাসানও। এরপর আবার দলের হাল ধরেন মোহাম্মদ মিঠুন। তার সঙ্গী হিসেবে থাকেন শুরু থেকেই উইকেট আগলে থাকা হ্যারি টেক্টর। ৩৫ বলে দুজনের ৪২ রানের জুটি অবশ্য ভেঙে যায় এর মধ্যেই। এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হন মিঠুন। ১৯ বলে তার ব্যাটে আসে ২৪ রান। শেষদিকে জমে ওঠে ম্যাচ। ১৩ বলে যখন ১৯ রান দরকার তখন আউট হয়ে যান হ্যারি টেক্টর। এই ব্যাটার ৬ চার ও ৩ ছক্কায় ৫২ বলে ৬১ রান করে আউট হন। কিন্তু ১৯তম ওভারে রুবেলকে তিন ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান বার্ল। ১৬ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন এই ব্যাটার।  

৯ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়েই আছে সিলেট। অন্যদিকে ৮ পয়েন্ট নিয়ে চারে খুলনা।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম