বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

বিপিএলের মাঝ পথে দল পেলেন মুমিনুল


DhakaReport24.com || 2024-02-08 09:20:15
বিপিএলের মাঝ পথে দল পেলেন মুমিনুল

মুমিনুল হক নামটা আসলে সবার আগে চলে আসে যে দিকটা সেটা হল টেস্ট। অবশ্য তার কারণও আছে। বাংলাদেশ দলের হয়ে টেস্ট ক্রিকেটার সবসময় ধারাবাহিক দেখা যায় এই টপঅর্ডার ব্যাটারকে। একটা লম্বা সময় টেস্ট অধিনায়কও ছিলেন তিনি। নামের পাশে যুক্ত হয়েছে টেস্ট ক্রিকেটারের তকমা।

আর এই টেস্ট ক্রিকেটার হওয়ার কারণেই হয়ত তাহলে চলতি বিপিএলে শুরুতে দল পাননি মুমিনুল। প্লেয়ার্স ড্রাফটে কোনো দলই মুমিনুলকে নিজেদের ডেরায় ভেড়ায়নি। তবে আসরের মাঝ পথে এসে অবশেষে দল পেলেন মুমিনুল। 

গতকাল বুধবার রাতে রংপুর রাইডার্স নিশ্চিত করেছে মুমিনুলকে দলে নেওয়ার খবর। আসরের বাকি ম্যাচগুলো থেকে তাকে পাওয়া রাইডার্সের শিবিরে। 

টেস্ট ব্যাটসম্যানের তকমা পেয়ে গেলেও মুমিনুলের টি-টোয়েন্টি ক্যারিয়ারটাও বেশ ভালোই বলা চলে। ঘরোয়া টি-টোয়েন্টিতে ১০৬ ইনিংস ব্যাট করে ২ হাজার ১৩৪ রান করেছেন। গড় প্রায় ২৪ এর কাছাকাছি। স্ট্রাইকরেট ১১৩.২৬। আন্তর্জাতিক ক্রিকেটে ৪ ইনিংস ব্যাট করেছেন ১২০ স্ট্রাইকরেটে।  
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম