বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

লম্বা ছুটি কাটিয়ে ফিরলেন বাংলাদেশ কোচ


DhakaReport24.com || 2024-01-19 19:05:30
লম্বা ছুটি কাটিয়ে ফিরলেন বাংলাদেশ কোচ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ জেমি ডে ঘন ঘন ছুটিতে যেতেন। বর্তমান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা অবশ্য ছুটিতে যান খুব কম। ছুটিতে কম গেলেও তার ছুটি কাটানোর দৈর্ঘ্য আবার অনেক লম্বা। তেমনই এক লম্বা ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন হ্যাভিয়ের।

নভেম্বরের বিশ্বকাপ বাছাইয়ের পর নিজের চুক্তি নবায়ন করে দীর্ঘ ছুটিতে গিয়েছিলেন বাংলাদেশের এই স্প্যানিশ কোচ। প্রায় দেড় মাস ছুটি কাটিয়ে আজ (শুক্রবার) দুপুরে ঢাকায় ফিরেছেন। বড় দিন, নতুন বছর ও আরও অনেক ব্যক্তিগত-পারিবারিক কাজ শেষ করে দুপুরে কর্মস্থলে ফিরেছেন তিনি। 

হ্যাভিয়ের ক্যাবরেরা ঘন ঘন নিজ দেশ স্পেনে যান না। বছরে এক-দুই বার যান, তখন অবশ্য বড় সময়ের জন্য বিরতি নেন। বাফুফের সঙ্গে তার চুক্তিতে বছরে ৪৫ দিনের মতো ছুটি কাটানোর সুযোগ রয়েছে। 


হ্যাভিয়ের বাংলাদেশের নতুন মৌসুমে স্বাধীনতা কাপের কিছু ম্যাচ দেখেছিলেন। অবশ্য সশরীরে দেখতে পারেননি ফেডারেশন কাপ ও লিগের ম্যাচ। তবে স্পেন থেকে তিনি অবশ্য অনলাইনে শিষ্যদের খেলা দেখেছেন।

আগামী মার্চে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে। সেই ম্যাচের প্রস্তুতির জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করবেন কোচ। মার্চের প্রস্তুতির বিষয়ে বাফুফে হেড কোচের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। দেশের বাইরে জামাল ভূঁইয়াদের ক্যাম্প হওয়ার সম্ভাবনা বেশি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম