বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

পাপন ভাইয়ের কাছে প্রত্যাশাটা বেশি থাকবে: সুমন


DhakaReport24.com || 2024-01-13 12:52:45
পাপন ভাইয়ের কাছে প্রত্যাশাটা বেশি থাকবে: সুমন

প্রায় একযুগ ধরে ক্রিকেটের অভিভাবকের দায়িত্ব পালন করে আসছেন নাজমুল হাসান পাপন। ২০১২ সাল থেকে বিসিবির সভাপতি হয়ে এই দায়িত্ব শুরু হয় তার, যা চলমান এখনো। তবে এর মধ্যেই ক্রিকেটের পাশাপাশি এবার পুরো দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবকের পদ পেয়েছেন তিনি।

সবশেষ অনুষ্ঠিত হওয়া কিশোরগঞ্জ-৬ আসন থেকে টানা চতুর্থ বারের মতো নির্বাচিত হওয়ার পর গেল পরশু দিন প্রথম বারের মতো মন্ত্রিত্ব পান পাপন। আর প্রথমবারের বাজিমাত। পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। আর বিসিবি বস এই দায়িত্ব পাওয়ার পর সবার প্রত্যাশা ক্রিকেটের মতো দেশের সব ক্রীড়াঙ্গনেরই উন্নয়নের ছোঁয়া দেখা যাবে।

এ প্রসঙ্গে গতকাল শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে টাইগার নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘পাপন ভাইয়ের কাছে প্রত্যাশাটা সবার অনেক বেশি থাকবে। সব খেলারই অবকাঠামোটা আরো এগিয়ে নেওয়া সম্ভব। আরো এগিয়ে নিতে হবে যদি আমরা বিশ্ব লেভেলে প্রতিযোগিতা করতে চাই। সে ক্ষেত্রে আগে হয়তো তার কিছুটা সীমাবদ্ধতা ছিল। এখন যেহেতু ক্রীড়া মন্ত্রী হয়ে গিয়েছেন, সেই সীমাবদ্ধতাটা কম থাকবে।’

ভিন্ন আরেকটি প্রশ্নে বিসিবি সভাপতিকে নিয়ে তিনি বলেন, ‘পাপন ভাই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আছেন অনেক দিন ধরে। এর পাশাপাশি অন্য সংগঠনগুলোর দেখাশুনা করেছেন। অন্য সংগঠনগুলো যখন তাদের দরকার হয়েছে তার কাছে কিন্তু এসেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম