বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

বার্সেলোনার জালে ৪ গোল দিয়ে শীর্ষে জিরোনা


DhakaReport24.com || 2023-12-11 09:39:00
বার্সেলোনার জালে ৪ গোল দিয়ে শীর্ষে জিরোনা

লা-লিগার এবারের মৌসুমে শিরোপা জয়ের দৌড়ে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাতলেটিকো মাদ্রিদকে বেশ ভালোভাবেই টেক্কা দিচ্ছে জিরোনা। অথচ দুই বছর আগেও এটি ছিল দ্বিতীয় বিভাগে খেলা একটি ক্লাব। এমনকি গত বছর মৌসুম শেষ করেছিল ৪৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে থেকে। এবার তারাই লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অন্যতম অন্যতম ফেভারিট। এরই ধারাবাহিকতায় গতকাল হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে।

এস্তাদিও অলিম্পিক লুইস স্টেডিয়ামে খেলতে নেমে এদিন শুরুতে এগিয়ে যায় জিরোনাই। ম্যাচের ১২ মিনিটেই প্রথম গোলের দেখা পায় দলটি। অবশ্য আর্তেম দোভিকের শটে পাওয়া সেই লিড সাত মিনিটের বেশি ধরে রাখতে পারেনি ক্লাবটি। ১৯ মিনিটের মাথায় বার্সা সমতায় ফেরে রবার্ট লেভানডভস্কির গোলে।

এরপর দুই দলই গোলের দেখা পেতে মরিয়া হয়ে চেষ্টা চালায়। তবে প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে ফের এগিয়ে যায় জিরোনাই। দলটিকে এবার লিড এনে দেন মিগেল গিমেরেজ। এক গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পর ফের শুরু হয় বার্সার সমতায় ফেরার লড়াই। তবে সেই সমতা আর আসেনি কালকের ম্যাচে।

গোলের দেখা পেতে জাবি হার্নান্দেজের শিষ্যরা মরিয়া হয়েই লড়েছে, আক্রমণে ব্যস্ত রেখেছে জিরোনার রক্ষণ, নিয়েছে ৩১টি, যার মধ্যে লক্ষ্যে ছিল ১১টি। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। এদিকে ম্যাচের ৮০ মিনিটে উল্টো ব্যবধান বাড়ায় জিরোনা। এদিকে নির্ধারিত সময়ের পর বার্সার ব্যবধান কমান ইকায় গুন্দোয়ান। তবে এরপর ৯৫তম মিনিটে বার্সার জালে চতুর্থ গোলটি করেন জিরোনার ক্রিস্টিয়ান স্টুয়ানি। ফলে ৪-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় জাবি শিষ্যদের।

এদিকে বার্সার বিপক্ষে এই জয়ে লা-লিগায় রিয়ালকে টপকে ফের শীর্ষে ওঠেছে জিরোনা। ১৬ ম্যাচে ১৩ জয় আর ১ হারে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে দলটি। সমান ম্যাচে ১২ জয় আর ১ হার নিয়ে দুইয়ে আছে রিয়াল। চারে থাকা বার্সার ১৬ ম্যাচে পয়েন্ট ৩৪।  
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম