বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

বৃষ্টিতে এখনো মাঠে গড়ায়নি দ্বিতীয় দিনের খেলা


DhakaReport24.com || 2023-12-07 12:59:15
বৃষ্টিতে এখনো মাঠে গড়ায়নি দ্বিতীয় দিনের খেলা

সিলেট টেস্টে জয়ের পর সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে মিরপুরে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। হোম অব ক্রিকেটে গতকাল প্রথম দিনেই দেখা মিলেছে ১৫ উইকেটের। তাই অনেকেই ধারণা করেছিলেন, হয়তো আজই শেষ হয়ে যাবে এই ম্যাচ। তবে তা হয়নি। বৃষ্টির কারণে মাঠেই গড়ায়নি দ্বিতীয় দিনের খেলা। 

ঢাকার আকাশ গতকালও ছিল মেঘলা। এ কারণে প্রথম দিনের খেলাও হয়েছে ফ্লাড লাইট জ্বালিয়ে। তবুও শেষ বিকেলে আলোকস্বল্পতার কারণে দিনের খেলা  ৮.২ ওভার কম রেখেই শেষ করা হয়। তা পুষিয়ে নিতে আজ ১৫ মিনিট আগেই মাঠে নামার কথা ছিল দুই দলের। কিন্তু সকাল থেকেই বৃষ্টিতে এখনো পর্যন্ত শুরু হয়নি খেলা। 

আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে এমন বৃষ্টি হচ্ছে। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলেই গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে। আজ বিকেল থেকে বৃষ্টির প্রবণতা কমতে পারে বলেও জানা গেছে। বৃষ্টি না কমলে আজ পরিত্যক্ত হতে পারে দ্বিতীয় দিনের খেলা। 

এদিকে কাল প্রথম দিনে নিউজিল্যান্ড বোলারদের তোপে ১৭২ রানেই অলআউট হয় বাংলাদেশ। পরে ব্যাট করতে নেমে সুবিধে করতে পারেনি কিউইরাও। তাইজুল ইসলাম-মেহেদী মিরাজদের তোপে ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে সফরকারীরা। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম