বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

বাঁচা-মরার লড়াইয়ে আজ মুখোমুখি নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা


DhakaReport24.com || 2023-11-09 09:19:00
বাঁচা-মরার লড়াইয়ে আজ মুখোমুখি নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা

ঘরের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ইতিমধ্যেই ৮টি ম্যাচ জিতে একমাত্র অপরাজিত দল হিসেবে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। এরপর দ্বিতীয় এবং তৃতীয় দল হিসেবে শেষ চারের টিকিট কেটেছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। চতুর্থ স্থানটির জন্যই এখন জমে ওঠেছে লড়াই, সবশেষ দল হিসেবে সেমি নিশ্চিত করতে গতবারের ফাইনালিস্ট দল নিউজিল্যান্ডের সঙ্গে দৌড়ে আছে পাকিস্তান এবং আফগানিস্তান।

বিশ্বকাপে সব দলেরই ৮টি করে ম্যাচ খেলা শেষ হয়েছে গতকালের ন্যাদারল্যান্ডস এবং ইংল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে। সব দলেরই এখন বাকি ছে একটি করে ম্যাচ। সমান সংখ্যক ম্যাচ খেলা শেষে এখন নিউজিল্যান্ড পাকিস্তান এবং আফগানিস্তানের পয়েন্ট সংকগ্যা একই। সমান চারটি করে জয় এবং পরাজয় নিয়ে ৮ পয়েন্টের অধিকারী এই তিন দল।

কিন্তু নেট রান রেটে কিউইরা এগিয়ে থাকায় চার নম্বরে আছে তারাই। এরপর পাঁচ এবং ছয়ে আছে যথাক্রমে পাকিস্তান এবং আফগানিস্তান। তাই সেমিফাইনাল নিশ্চিত করতে হলে আজকের ম্যাচে নিউজিল্যান্ডের জয়ের কোনো বিকল্প নেই। আবার আজকের ম্যাচ জিতলেই যে শেষ চার নিশ্চিত হবে তাও নয়, তাকিয়ে থাকতে হবে নিজেদের শেষ ম্যাচে কেমন পারফর্ম্যান্স করে পাকিস্তান এবং আফগানিস্তান।

চার, পাঁচ এবং ছয়ে থাকা এই তিন দলই যদি নিজেদের শেষ ম্যাচে জয় পায় তখন শেষ চারের ভাগ্য নির্ধারণ করবে নেট রান রেট। তাই নিউজিল্যান্ডের জন্য আজকের ম্যাচে জয়ই শুধু গুরুত্বপূর্ন নয়, চেষ্টা থাকবে যতটা সম্ভব নেট রান রেট বাড়িয়ে নেয়ার।

এদিকে কিউইদের আজকের প্রতিপক্ষ শ্রীলঙ্কার জন্যও পরিস্থিতি অনেকটা একই। যদিও শেষ চারের লড়াই থেকে আগেই ছিটকে গেছে লঙ্কানরা। তবে সাবেক এই বিশ্বচ্যাম্পিয়নদের লড়াই এখন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করা নিয়ে। ৮ ম্যাচে সমান ২টি করে হার এবং ছয়টি করে পরাজয় নিয়ে ৪ পয়েন্ট এখন ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের।

তবে রান রেটের হিসাবে ৭ ও ৮ নম্বরে আছে ইংল্যান্ড এবং বাংলাদেশ, ৯ ও ১০ এ আছে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস। নিজেদের সবশেষ ম্যাচে যদি এই চারটি দলই যদি হারে কিংবা জেতে তাহলে তাহলে রান রেটের হিসাবেই নিশ্চিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট। পয়েন্ট টেবিলের প্রথম ৮ দলের ভেতরে থাকতে তাই লঙ্কানদের জন্যও আজ জয়ের কোনো বিকল্প নেই।

এদিকে দুই দলের আজকের ম্যাচের আগে পরিসংখ্যানে এগিয়ে আছে কিউইরাই। একদিনের ক্রিকেটে মুখোমুখি ১০১ ম্যাচে নিউজিল্যান্ডের ৫১ জয়ের বিপরীতে লঙ্কানদের জয় ৪১, ৮টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। বিশ্বকাপের দেখায় অবশ্য একটি জয় বেশি নিয়ে এগিয়ে আছে শ্রীলঙ্কাই। বিশ্বমঞ্চে ১১ বারের দেখায় নিউজিল্যান্ডের ৫ জয়ের বিপরীতে লঙ্কানদের জয় ৬ ম্যাচে। এমন পরিসংখ্যান নিয়েই আজ ভিন্ন দুই লক্ষ্য নিয়ে বাঁচা-মরার লড়াইয়ে নামবে দুই দল।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম