বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

সুপার ওভারে পাকিস্তানকে হারাল বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক
DhakaReport24.com || 2023-11-07 17:38:30
সুপার ওভারে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

জয়ের জন্য শেষ ওভারে পাকিস্তান নারী দলের জয়ের প্রয়োজন ছিল মাত্র ৩ রান । তাদের হাতে ছিল এক উইকেট। এমন সমীকরণের সামনে ফাহিমা খাতুনের ওপর আস্থা রাখেন নিগার সুলতানা জ্যোতি। এই লেগ স্পিনার ডট দিয়ে ওভার শুরু করেন। দ্বিতীয় বলে দেন এক রান। এক বল ডট দিয়ে আবারও এক রান নেয় পাকিস্তান। শেষ ২ বলে যখন ১ রান প্রয়োজন তখন রান আউট হয়েছেন নাশারা সান্ধু। ফলে ম্যাচটি সুপার ওভারে গড়ায়।

সুপার ওভারে শুরুতে ব্যাটিং করে পাকিস্তানের মেয়েরা। নাহিদার করা ওভারের প্রথম ৫ বলে ৭ রান তুলতেই ২ উইকেট হারায় পাকিস্তান। ৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাউন্ডারি দিয়ে শুরু করেন সুবহানা মুস্তারি। কিন্তু পঞ্চম বলে তিনি আউট হওয়ার পর শেষ বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন হয় ২ রান। এমন সমীকরণ মাথায় নিয়ে ব্যাট করতে নেমে বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন জ্যোতি। এই জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ।

মঙ্গলবার (৭ নভেম্বর) মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে বাংলাদেশ। জবাবে ৪৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১৬৯ রানে থামে পাকিস্তান।

ফারজানা হক-মুর্শিদা খাতুনের ব্যাটে ভালো শুরু পায় বাংলাদেশ। হাফ সেঞ্চুরি পেতে পারতেন মুর্শিদা। তবে ৪০ রান করে রান আউটে কাটা পড়েন এই ওপেনার। তিনে নেমে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি সুবহানা। এই টপ অর্ডার ব্যাটার ফিরেছেন ১৬ রান করে। শেষ পর্যন্ত জ্যোতির ৫৪ রানের ইনিংসে ভর করে লড়াই করার পুঁজি পায় বাংলদেশ।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত শুরু পায় পাকিস্তান। আদাফ শামসের ব্যাট থেকে এসেছে ২৯ রান। আরেক ওপেনার সিধরা আমিন করেছেন ২২ রান। নিধা-ইরামরাও চেষ্টা করেছেন তবে কেউই ইনিংস বড় করতে পারেননি। আর নিয়মিত বিরতিতে উইকেট তুলে সবসময়ই ম্যাচে ছিল বাংলাদেশ।

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম