রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

ইংল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি আফগানদের


ক্রীড়া ডেস্ক
DhakaReport24.com || 2023-10-15 18:31:45
ইংল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি আফগানদের

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে ২৮৫ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। রোববার (১৫ অক্টোবর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে অসাধারণ সূচনা পায় আফগানরা। তবে মাঝখানে ঘটে ছন্দপতন। শেষ পর্যন্ত ২৮৪ রানে অলআউট হয় আফগানিস্তান।  

টস হেরে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেন আফগানিস্তান। মারমুখি ব্যাটিংয়ে শতরানের জুটি গড়েন দুই ওপেনার। তবে দলীয় ১১৪ থেকে ১২২ রানে মাঝে ৩ উইকেট হারায় আফগানরা। ইব্রাহিম জাদরান ৪৮ বলে ২৮ রান ও রহমানুল্লাহ গুরবাজ ৫৭ বলে ৮০ রান আউট হন। 

এরপর ক্রিজে আস দুই ব্যাটার অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি ও আজমতুল্লাহ ওমরজাই রানের চাকা সচল রাখেন। তবে দলীয় ১৫২ থেকে ১৯০ মধ্যে আরও ৩ উইকেট হারায় আফগানিস্তান।

এরপর ক্রিজে আসেন রশিদ খান। তাকে সঙ্গে নিয়ে ৪৩ রানের জুটি করেন ইকরাম আলিখিল। দলীয় ২৩৩ রানে ২২ বলে ২৩ রান করে আউট হন রশিদ। এরপর ক্রিজে আসেন মুজিব উর রহমান। তাকে সঙ্গে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন ইকরাম।

দলীয় ২৭৭ রানে ৬৬ বলে ৫৮ রানে আউট হন ইকরাম। তার বিদায়ের পর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে এক বল বাকী থাকতে ২৮৪ রানে অলআউট হয় আফগানরা। ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদ ৩টি ও মার্ক উড নেন ২টি উইকেট। 
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম