বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

দ্রুত ৩ উইকেট নিয়ে ম্যাচে ফিরল ইংল্যান্ড


DhakaReport24.com || 2023-10-15 16:15:45
দ্রুত ৩ উইকেট নিয়ে ম্যাচে ফিরল ইংল্যান্ড

উড়ন্ত শুরুর পর হাঠাৎ ছন্দপতন। উদ্বোধনী জুটি ভাঙার পরই পথ হারাল আফগানিস্তান। পরপর দুই বলে দিরেছেন গুরবাজ ও রহমত। তাতে কিছুটা হলেও এখন চাপে আছে আফগানিস্তান। অন্যাদিকে ভালোভাবেই ম্যাচে ফিরেছে ইংল্যান্ড।

২১ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১২৭ রান। ২ রান নিয়ে উইকেটে আছেন হাশমতউল্লাহ। অপর অপরাজিত ব্যাটার ওমরজাইয়ের সংগ্রহ ৩ রান।

টস হেরে ব্যাটিং করতে নেমে উড়ন্ত শুরু পেয়েছে আফগানিস্তান। দুই ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে পাত্তাই পায়নি ইংলিশ বোলাররা। বিশেষ করে গুরবাজ রীতিমতো ঝড় তুলেছেন। নিজের ব্যক্তিগত ফিফটি পেতে তিনি খরচ করেছেন মাত্র ৩৩ বল।

গুরবাজ এক প্রান্তে এখনো অবিচল থাকলেও ফিরেছেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান। ১৭তম ওভারের চতুর্থ বলে আদিল রশিদকে উড়িয়ে মারতে গিয়ে ঠিকমতো টাইমিং করতে পারেননি। বল চলে যায় শর্ট মিড উইকেটে দাঁড়িয়ে থাকা জো রুটের হাতে। ২৮ রান করে ইব্রাহিম ফেরায় ভেঙেছে ১১৬ রানের উদ্বোধনী জুটি। 

তিনে নেমে সুবিধা করতে পারলেন না রহমত শাহ। এই টপ অর্ডার ব্যাটার স্ট্যাম্পিংয়ের শিকার হয়েছেন। আদিল রশিদকে উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে বলের লাইন মিস করেছেন। উইকেটের পেছনে বাটলার স্টাম্প ভাঙতে খুব একটা সময় নেননি। তার ব্যাট থেকে এসেছে ৩ রান।

রহমত ফেরার পরের বলেই ফিরেছেন গুরবাজও। এই ওপেনার খানিকটা আক্ষেপ করতেই পারেন-শুরু থেকেই ছন্দে ছিলেন, সেঞ্চুরির পথেই হাটছিলেন। তবে ভাগ্য তার সঙ্গে ছিল না! কাটা পড়েছেন রান আউটে। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৫৭ বলে ৮০ রান।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম