বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান দারুণ একটি জুটি গড়েছিলেন। কিন্তু এই জুটি ভাঙতেই কোণঠাসা পাকিস্তান। ১১ রানের মধ্যে তারা হারিয়ে বসেছে ৩টি উইকেট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১৬৬ রান। রিজওয়ান ৪৮ আর শাদাব খান শূন্য রানে অপরাজিত আছেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মর্যাদার লড়াইয়ে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
উদ্বোধনী জুটিতে ৪৮ বলে ৪১ রান তোলেন ইমাম উল হক আর আবদুল্লাহ শফিক। ২৪ বলে ২০ করে মোহাম্মদ সিরাজের বলে এলবিডব্লিউ হন শফিক। সেট হয়ে আউট হয়েছেন ইমাম উল হকও। ৩৮ বলে তিনি করেন ৩৬। ৭৩ রানে ২ উইকেট হারায় পাকিস্তান।
তৃতীয় উইকেটে জুটি গড়েন পাকিস্তান দলের দুই ব্যাটিং স্তম্ভ বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান। ১০৩ বলে তাদের ৮২ রানের জুটিটি অবশেষে ভাঙেন মোহাম্মদ সিরাজ। বাবর আজম কাঁটায় কাঁটায় ৫০ করে হন বোল্ড।
এরপর সৌদ শাকিল (৬) বেশিক্ষণ টিকতে পারেননি। ৩৩তম ওভারে কুলদ্বীপ যাদবের এলবিডব্লিউয়ের শিকার হন তিনি। ওই ওভারেই কুলদ্বীপ বোল্ড করে সাজঘরে ফেরান ইফতিখার আহমেদকেও (৪)।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম