বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

ইংলিশ পরীক্ষায় যেমন হতে পারে টাইগারদের একাদশ


DhakaReport24.com || 2023-10-10 10:09:30
ইংলিশ পরীক্ষায় যেমন হতে পারে টাইগারদের একাদশ

ওয়ানডে বিশ্বকাপ শুরুর তৃতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করে টাইগাররা। এমন বড় জয়ের পর আজ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে একাদশে পরিবর্তন আনতে যাচ্ছে টিম ম্যানেজম্যান্ট। 

আফগানিস্তানের বিপক্ষে বড় জয় পেলেও বাংলাদেশের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ওপেনিং জুটি। দেশসেরা ওপেনার তামিম ইকবাল বিশ্বকাপ দলে না থাকায় বাড়তি দায়িত্ব তরুণ তানজিদ তামিম ও লিটন দাসের কাঁধে। তবে আফগান ম্যাচে দুই ওপেনারই হতাশ করেছেন।  

আফগানদের বিপক্ষে ১৮ বলে মাত্র ১৩ রান করেছেন লিটন। সবশেষ কয়েক ইনিংস ধরেই অফ ফর্মে রয়েছেন এই ওপেনার। এশিয়া কাপ থেকে ধরে নিউজিল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপে আফগানিস্তান ম্যাচ সব জায়গাতেই রঙহীন ছিলেন এই ডানহাতি ব্যাটার। এমন রান খরায় থাকা ব্যাটারকে ইংলিশদের বিপক্ষে খেলানো হবে কিনা তা নিয়ে টিম ম্যানেজম্যান্টে হচ্ছে ব্যাপক আলোচনা। 

জানা গেছে, শেষ একটি সুযোগ পেতে পারেন লিটন। তবে ওপেনিংয়ে যেহেতু এই ডানহাতি ব্যাটার রান পাচ্ছেন না। তাকে মিডেল অর্ডারে খেলানো হবে। ফলে মেহেদী হাসান মিরাজকে ওপেনার হিসেবে দেখা যেতে পারে। এদিকে আরেকটি ভাবনায় রয়েছে টিম ম্যানেজম্যান্টের। একজন ব্যাটারকে বসিয়ে ষষ্ঠ বোলার খেলানোর চিন্তাও করছে টাইগাররা। 

যদি এমনটি হয় তাহলে লিটন কুমার দাস অথবা অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের একজন স্পিনারের জন্য জায়গা ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। একাদশে সুযোগ পেতে পারেন শেখ মাহেদি অথবা নাসুম আহমেদ।   

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের সবশেষ তিন দেখায় দুইটিতে জয় পেয়েছে বাংলাদেশ। যা টাইগারদের বড় অনুপ্রেরণা হতে পারে। ২০১১ বিশ্বকাপের শফিউল ইসলাম ও ২০১৫ সালের রুবেল হোসেনের ভূমিকায় ধর্মশালায় কে অবতীর্ণ হতে পারেন তা যেন কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে? আজ বাংলাদেশ সময় দুপুর ১১টায় ধর্মশালার হিমাচল অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।  

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

সাকিব আল হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, শেখ মাহেদি, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, লিটন দাস।   
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম