বাংলাদেশে এখন বর্ষাকাল। দিন কয়েক থেকে দেশজুড়ে চলছে টানা বৃষ্টিপাত। বৃষ্টিতে ব্যাঘাত ঘটার শঙ্কা নিয়েও মাঠে গড়িয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। টসে জিতে ফিল্ডিং এ নামে বাংলাদেশ। তবে এরপরই হানা দিয়েছে বৃষ্টি।
বিশ্বকাপের আগে চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষার এক সিরিজ শুরু করছে বাংলাদেশ। বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের বিশ্রামের সঙ্গে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারসহ কয়েকজন।
বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডের খেলা বন্ধ রয়েছে। এর আগপর্যন্ত ৪.৩ ওভারে সফরকারী নিউজিল্যান্ডের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৯ রান।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএফ/আরএএম