শেষ পযর্ন্ত অবসর ভেঙে ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরলেন ২০১৯ বিশ্বকাপের নায়ক বেন স্টোকস। গত বছরের জুলাইতে আচমকা অবসর ঘোষণা করেন ওয়ানডে ক্রিকেট থেকে টেস্ট দলের এ অধিনায়ক। নিজের ওপর চাপ কমাতেই টেস্ট আর টি-টোয়েন্টি খেলার কথা জানান তিনি। তবে গত বছরের শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পর থেকে এই ফরম্যাটেও নেই তিনি।
আবারও আসছে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও দলনেতা জশ বাটলার ওয়ানডেতে ফিরতে অনুরোধ করেন স্টোকসকে। সেই অনুরোধ রেখেছেন এই অল-রাউন্ডার।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এই সিরিজ দিয়েই ওয়ানডেতে ফিরতে যাচ্ছেন বেন স্টোকস। ১৫ সদস্যের ওয়ানডে দলেও রয়েছেন স্টোকস।
স্টোকসের ফেরা নিয়ে ইংল্যান্ড জাতীয় দলের নির্বাচক লুক রাইট বলেছেন, বেন স্টোকসের প্রত্যাবর্তন দলের ম্যাচ জেতার ক্ষমতা বাড়িয়ে দেবে, সঙ্গে তার নেতৃত্বগুণ তো রয়েছেই। আমি নিশ্চিত যে প্রত্যেক ভক্ত তাকে আবার ইংল্যান্ডের ওয়ানডে জার্সিতে ফিরতে দেখে আনন্দ পাবে।
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে চার ম্যাচের ওয়ানডে সিরিজ।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, দাবিদ মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, দাবিদ মালান, আদিল রশিদ, জস টং, জন টার্নার, লুক উড।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম