বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

কলম্বোর উদ্দেশে দেশ ছাড়লেন লিটন


DhakaReport24.com || 2023-08-12 14:45:15
কলম্বোর উদ্দেশে দেশ ছাড়লেন লিটন

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলে গেল সপ্তাহেই দেশে এসেছিলেন লিটন কুমার দাস। দেশে কয়েকদিনের বিশ্রাম শেষে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল এই উইকেটরক্ষক ব্যাটারের। তবে আরেকটি ফ্র্যাঞ্জাইজি লিগ খেলতে ঢাকা ছাড়লেন লিটন। লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে তার খেলার ডাক এসেছে। সেই ডাকে সাড়া দিয়ে আজ (শনিবার) দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়েছেন টাইগার ওপেনার।

লঙ্কান লিগে আগে থেকেই গল টাইটান্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান। তার দল গলের হয়ে খেলবেন লিটনও। একই দলে আছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। তবে সাকিব প্রতিটি ম্যাচে মাঠে নামলেও এখনও অভিষেক হয়নি মিঠুনের।

এর আগে ৩০ জুলাই থেকে শুরু হয়েছে ৫ দলের এলপিএল টুর্নামেন্ট। যা চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। যে কারণে এশিয়া কাপের প্রস্তুতিতে সাকিব, লিটন ও শরীফুলকে পাচ্ছে না বাংলাদেশ দল। এলপিএল শেষেই তাদের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

ফ্র্যাঞ্চাইজি লিগটিতে এবার প্রথমবারের মতো খেলেছেন তাওহীদ হৃদয়ও। জাফনা কিংসের হয়ে তার খেলার ছাড়পত্র ছিল ৮ আগস্ট পর্যন্ত। এর আগে দলটির হয়ে বেশ ভালো পারফর্মও করেছেন এই তরুণ টাইগার। সে কারণে দেশে ফেরার সময়ও হৃদয় উষ্ণ শুভেচ্ছা পেয়েছিলেন। এছাড়া এলপিএলে সুযোগ পেলেও ভিসাগত জটিলতার কারণে যাওয়া হয়নি আফিফ হোসেনের।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম