বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

অধিনায়কত্বের দৌড়ে মিরাজ-সাকিবরা


DhakaReport24.com || 2023-08-08 14:57:00
অধিনায়কত্বের দৌড়ে মিরাজ-সাকিবরা

অনেকটা অপ্রত্যাশিতভাবেই গেল বৃৃহস্পতিবার ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠকের পর গণমাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তিনি। এরপর থেকেই শূন্য অবস্থায় রয়েছে এই পদটি। তবে আজ মঙ্গলবার জানা যাবে কে হচ্ছেন টাইগারদের নতুন অধিনায়ক।  

তামিমের সিদ্ধান্তের পরেই বোর্ড সভাপতি জানিয়েছিলেন, ৪-৫ দিনের মধ্যে নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে চায় বিসিবি। সবার সাথে আলোচনা করেই নতুন অধিনায়ক বাছাই করা হবে উল্লেখ করেছিলেন নাজমুল হাসান পাপন। 

মঙ্গলবারের বৈঠকে সেই সিদ্ধান্ত আসার কথা রয়েছে। যদিও বৈঠক শুরুর আগেই সম্ভাব্য অধিনায়ক নিয়ে গুঞ্জন চলছে বোর্ডে। সাকিব আল হাসান, লিটন দাসের পাশাপাশি অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন মেহেদী হাসান মিরাজও। যদিও সাকিবেরই অধিনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি। সবকিছু নিশ্চিত হওয়া যাবে আজকের বোর্ড মিটিং শেষে। দুপুর দুইটায় শুরু হওয়ার কথা রয়েছে বোর্ড কর্মকর্তাদের এই জরুরী মিটিং।

তামিমের সরে যাবার পর থেকেই অধিনায়ক হিসেবে সাকিবের নামটাই উচ্চারিত হচ্ছিল জোরেশোরে। এর আগে ২০১১ সালের বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। বর্তমানে টেস্ট আর টি-টোয়েন্টি ফরম্যাটেও অধিনায়ক তিনি। অভিজ্ঞতা আর দলের উপর নিয়ন্ত্রণ বিবেচনায় সাকিবেই আস্থা আছে সাবেকদের। 

লিটন কুমার দাস দলের সহ-অধিনায়ক আছেন বেশ কিছুদিন ধরে। সাকিব-তামিমের অনুপস্থিতিতে দল সামলেছেন এই উইকেটরক্ষক। যদিও খুব বড় ধরণের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়নি তাকে। 

তালিকায় আছেন মেহেদি হাসান মিরাজ। জাতীয় দলে পরীক্ষিত পারফর্মারদের একজন এই স্পিন অলরাউন্ডার। আট নাম্বারে দলের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এর আগে যুব বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তার। দলে তরুণদের মাঝে অধিনায়ক হিসেবে তার সম্ভাবনা উজ্জ্বল বলেই ভাবনা অনেকের।  
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম