বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : ক্রীড়া

অজিরা শুধু ‘লাঞ্চ’ করতেই লর্ডসে যাবে কিনা প্রশ্ন হেডের


DhakaReport24.com || 2023-06-26 12:44:00
অজিরা শুধু ‘লাঞ্চ’ করতেই লর্ডসে যাবে কিনা প্রশ্ন হেডের

ক্রিকেট খেলায় সবথেকে প্রাচীন আর ঐতিহ্যের সংস্করণ হলো টেস্ট। আর সাদা পোশাকের এ খেলায় সফলতার বিচারে অন্যতম ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। বিশেষ করে যখন অ্যাশেজে খেলতে নামে এ দুই দল তখন উত্তেজনা পায় নতুন মাত্রা। আর মাঠের খেলার সঙ্গে পুরো সময় জুড়েই থাকে কথার লড়াই। এবারও তাঁর ব্যতিক্রম নয়। এজবাস্টনে প্রথম টেস্টে হারলেও কথায় পিছিয়ে নেই ইংলিশরা। তাদের আক্রমণের জবাব অবশ্য সরস রসিকতায় উড়িয়ে দিয়েছেন অজি ব্যাটার ট্রাভিস হেড।

এবারের অ্যাশেজ নিয়ে উত্তেজনা শুরু হয়েছে সিরিজ শুরুর আগেই। তাতে আলাদা মাত্রা যোগ করেছিল ইংল্যান্ডের বাজবল। ইংলিশদের চরম আক্রমণাত্মক মনোভাবের জবাব অস্ট্রেলিয়া কীভাবে দিবে তা নিয়ে ছিল প্রশ্ন। তবে চিরাচরিত টেস্ট খেলেই জয় পেয়েছে অজিরা। এদিকে হারের ফলে চরম সমালোচনার মুখে পড়েছেন বেন স্টোকস ও তাঁর দল।

সাবেক ক্রিকেটারদের সমালোচনা স্বত্বেও নিজেদের আক্রমণাত্মক মানসিকতা থেকে সরে আসেনি ইংল্যান্ড দল। উল্টো দ্বিতীয় টেস্টে লর্ডসে আরও বেশি আগ্রাসী ক্রিকেট খেলবে বলে জানান দিয়েছেন তারা। স্টুয়ার্ট ব্রড যেমন জানিয়েছেন, লর্ডসে শুধু একটি কাজই ভিন্ন ভাবে করতে পারে তারা, আর সেটা আগ্রাসী ক্রিকেট খেলা। জেমস অ্যান্ডারসনও জানিয়েছেন এমনই। 

দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড যে আরও বেশি আক্রমণাত্মক ক্রিকেট খেলবে তাঁর প্রমাণ পাওয়া যায় জ্যাক ক্রলির কথায়। এই ওপেনার রীতিমত ভবিষ্যৎ বাণী করে রেখেছেন ফলাফল নিয়ে। তিনি বলেছেন, ইংল্যান্ড এ ম্যাচে জিতবে, কম করে হলেও ১৫০ রানের ব্যবধানে। এদিকে প্রতিপক্ষের এত এত আক্রমণের কথা শুনেই রসিকতা করেছেন অজি ব্যাটার হেড।

অস্ট্রেলিয়ার নাইন নিউজ সিডনিকে দেয়া এক সাক্ষাৎকারে ইংলিশদের আক্রমণাত্মক মানসিকতা নিয়ে কথা বলেছেন। তিনি মজা করেই বলেন, ‘ওদের কথা শুনে মনে হচ্ছে আমরা শুধু লাঞ্চ করতেই লর্ডসে যাব।’ মুখে আক্রমণের কথা বললেও আসলে ওরা অস্ট্রেলিয়াকে ভয় পাচ্ছে বলেও জানান তিনি। হেড বলেন, ‘শুধু মাঠে নয়, মাঠের বাইরেও তারা সুন্দর কিছু কথা বলছে। তবে এ দলটি আসলে চিন্তিত—আমরা দ্বিতীয় টেস্টে কী করলে ২-০-তে এগিয়ে যাব, তাদের চাপে ফেলব।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম