লিওনেল মেসির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে পিএসজি। আর্জেন্টাইন তারকা এরই মধ্যে যোগ দিয়েছেন ফরাসি ক্লাবটিতে। করেছেন অনুশীলনও।
সোমবার মেসির অনুশীলনের ছবি টুইটারে পোস্ট করে প্যারিসের ক্লাবটি লিখেছে, ‘আজ সকালে অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি’। অনুমতি না নিয়ে সৌদি আরব সফর করায় মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছিল পিএসজি। পরে এ ঘটনায় ক্ষমা চান সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।
গত সপ্তাহে লরিয়ঁর বিপক্ষে ৩-১ গোলে হারার পরদিন দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি মেসি। স্বপরিবারে সৌদি আরবে যান। মধ্যপ্রাচ্যের দেশটির পর্যটনের শুভেচ্ছাদূত এই মহাতারকা।
এরপরই মেসিকে নিষিদ্ধ করে পিএসজি। নিষিদ্ধ থাকার সময়ে তিনি ম্যাচ বা অনুশীলন করতে পারবে না বলে জানিয়েছিল পিএসজি। নিষেধাজ্ঞা থাকায় গতকাল (রবিবার) রাতে তোয়ার বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচ খেলা হয়নি মেসির। তবে দলটির পরের ম্যাচ খেলতে আর বাধা রইল না তার।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম