বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

কেকেআর অধিনায়কের স্ত্রীকে হেনস্থা, দুই কিশোর গ্রেপ্তার


DhakaReport24.com || 2023-05-08 12:45:00
কেকেআর অধিনায়কের স্ত্রীকে হেনস্থা, দুই কিশোর গ্রেপ্তার

কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক ক্রিকেটার নিতিশ রানার স্ত্রীকে হয়রানির অভিযোগে দিল্লি থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিতিশ রানার স্ত্রী সাচি মারোয়াহ শুক্রবার (৫ মে) দিল্লিতে মামলা করে।

মামলার পর পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করেছে। সিসি ক্যামেরা দেখে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।

দিল্লির সহকারী পুলিশ কমিশনার জানান, এদের একজন আঠারো বছর বয়স্ক চৈতন্য শিবম এবং আপরজন একই বয়সী বিবেক। তাদেরকে পান্ডব নগর ও প্যাটেল নগর থেকে গ্রেপ্তার করা হয়।

অপরাধীরা কিশোর বলে নীতিশ রানা ও তার স্ত্রীর পক্ষে এদের বেশি শাস্তি না দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার(৪ মে) রাতে নীতিশ রানার স্ত্রী সাচি অরুন জেটলি স্টেডিয়াম থেকে রানার সঙ্গে দেখা করে নিজ গাড়িতে তার মডেল টাউনের বাড়িতে ফিরছিলেন। তখন ওই দুজন বাইকে করে সাচির পিছু নেয়। গাড়ি রেড লাইটে দাঁড়ালে তারা অশ্লীল অঙ্গভঙ্গি করে। সাচি এরপরই পুলিশে অভিযোগ জানান।

প্রশ্ন উঠেছে, কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়ক বলেই কি পুলিশের এত তৎপরতা? সাধারণ মানুষের ক্ষেত্রেও এই ঘটনা ঘটলে পুলিশ কি একই তৎপরতা দেখাতো? সূত্র: এনডিটিভি
 ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম