বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

সালাহর গোলে লিভারপুলের জয়


DhakaReport24.com || 2023-05-04 09:19:45
সালাহর গোলে লিভারপুলের জয়

লিভারপুলের চোখে চোখ রেখে লড়াই করেছে ফুলহাম। তবে শুরুর দিকের ভুলের মাশুল দিতে হয়েছে ম্যাচ হেরে। পেনাল্টি থেকে পাওয়া একমাত্র গোলে ফুলহামকে হারিয়েছে লিভারপুল। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে খেলার আশা জিইয়ে রাখল লিভারপুল।

৩৮ মিনিটে ইসা দিওপ নিজেদের বক্সে ফাউল করে বসেন লিভারপুল স্ট্রাইকার দারউইন নুনিয়েজকে। পেনাল্টি পায় লিভারপুল। স্পটকিক থেকে লিগে এ মৌসুমে নিজের ১৮তম গোলটি তুলে নেন সালাহ। ঘরের মাঠে এ নিয়ে টানা ৮ ম্যাচে গোল করলেন মিসরীয় তারকা। 

তবে ফুলহামও গোলের সুযোগ পেয়েছিল। ৭৭ মিনিটে কার্লোস ভিনিসিয়ুসের শট এক হাতে অবিশ্বাস্য দক্ষতায় সেভ করেন লিভারপুল গোলকিপার আলিসন। ৩৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে লিভাপরপুল। ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চারে ম্যানচেস্টার ইউনাইটেড। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম