বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : ক্রীড়া

ইংল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট টিম


DhakaReport24.com || 2023-05-02 12:04:15
ইংল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট টিম

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে সোমবার ইংল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দলের একাংশ। এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

রোববার দিবাগত রাতে শান্ত, ইয়াসিরের সঙ্গে ইংল্যান্ডের পথে রওনা দেন তৌহিদ হৃদয়, মৃত্যুঞ্জয় চৌধুরীরা। এরপর সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে দেশ ছাড়েন জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার। প্রথম বহরে বেশিরভাগই টিম ম্যানেজম্যান্টের সদস্যরা গেছেন।

তবে দলের সঙ্গে এখনো যোগ দেননি মুস্তাফিজুর রহমান ও লিটন দাস। দুজনেই ব্যস্ত ছিলেন আইপিএল খেলতে। কিন্তু পারিবারিক কারণে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরতে হয় লিটনকে। আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন তিনি। মুস্তাফিজ দিল্লি থেকে সরাসরি চলে যাবেন ইংল্যান্ডে।
ছুটি নেওয়ায় আপাতত যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান। আগামী ৫ মে সেখান থেকে ইংল্যান্ডের পথে উড়াল দেবেন এই অলরাউন্ডার।

এদিকে সিরিজের আয়োজক আয়ারল্যান্ড হলেও খেলা হবে ইংল্যান্ডের মাটিতে। চেমসফোর্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী ৯ মে। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৪ মে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম