বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : ক্রীড়া

হাকিমির সম্পদের অর্ধেক দাবি স্ত্রীর!


DhakaReport24.com || 2023-04-15 12:55:15
হাকিমির সম্পদের অর্ধেক দাবি স্ত্রীর!
হাকিমি ও হিবা বিচ্ছেদের আগে

ভালোই বিপদে পড়েছেন আশরাফ হাকিমি। প্রথমে তাঁর বিরুদ্ধে এক নারীর যৌন নির্যাতনের অভিযোগ এবং সেই ঘটনার জের ধরে স্ত্রীর তালাকের আবেদন—সব মিলিয়ে কঠিন সময় পার করছেন মরক্কোর এই ফুটবলার। হাকিমির বিপদ অবশ্য এখন অন্যদিকে মোড় নিয়েছে।

যৌন নির্যাতন ও তালাকের ঘটনা পেরিয়ে সেটি এখন অর্থসম্পদ ভাগাভাগিতে পর্যন্ত ঠেকেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার মতে, হাকিমির স্ত্রী হিবা আবুক স্বামীর কাছ থেকে তাঁর সম্পদের অর্ধেক দাবি করেছেন। কিন্তু সেই দাবি সামনে এনে তিনি যা জানতে পেরেছেন, তা পিলে চমকানোর মতোই।

ফরাসি ম্যাগাজিন ফার্স্ট ম্যাগের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, হিবা তালাকের আবেদনে হাকিমির সম্পদের অর্ধেকটা দাবি করেছেন। কিন্তু এরপর তিনি জানতে পারেন, হাকিমির সম্পদের কিছুই তাঁর নামে নেই। হাকিমির সব সম্পত্তি তাঁর মায়ের নামে। কয়েক বছর ধরে হাকিমির বেতনও নিজের অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছেন তাঁর মা। এদিকে হিবার সম্পদ দাবি করার ঘটনায় স্পেন, ফ্রান্স ও মরক্কোয় বেশ আলোড়ন তুলছে। 

অনেকের মতে, হিবার নিজের ভরণপোষণের জন্য হাকিমির অর্থসম্পদের ওপর নির্ভর করার প্রয়োজন নেই। হাকিমির অবশ্য প্রাচুর্যের কমতি নেই। আফ্রিকার সবচেয়ে বেশি বেতনধারী ফুটবলারদের মধ্যে হাকিমির অবস্থান ৬ নম্বরে। তাঁর সম্পদের পরিমাণ ২৪ মিলিয়ন ডলার। কিন্তু এই বেতনের কেবল ২০ শতাংশ হাকিমি পেয়ে থাকেন। বাকিটা চলে যায় তাঁর মায়ের অ্যাকাউন্টে। সব মিলিয়ে হাকিমির এই সম্পদের ৮০ শতাংশই নিয়ন্ত্রণ করছেন তাঁর মা। 

অন্যদিকে, হাকিমির চেয়ে ১২ বছরের বড় স্ত্রী হিবার সম্পদের পরিমাণ ২ মিলিয়ন ডলারের মতো। হাকিমির সঙ্গে বিচ্ছেদের পর হিবা সাবেক স্বামী কাছ থেকে ৮.৫ মিলিয়ন ডলার পর্যন্ত পেতে পারতেন। কিন্তু হাকিমির সম্পত্তি তাঁর মায়ের নামে হওয়ার পুরো ব্যাপারটিই এখন অন্যদিকে মোড় নিয়েছে। এর আগে ২৪ বছর বয়সী এক নারী হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম