মিরপুরে প্রথম দিন থেকেই প্রাধান্য ছিল বাংলাদেশের। সফরকারীদের ২১৪ রানে অলআউট করে দিয়ে বাংলাদেশ করেছিলো ৩৬৯ রান। ১৫৫ রানের লিড। জবাব দিতে নেমে দ্বিতীয় দিন শেষ বিকেলে ১৩ রানেই ৪ উইকেট হারিয়ে বসে আইরিশরা।
বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা ভেবেছিলো ইনিংস ব্যবধানেই হয়তো জয় পেতে যাচ্ছে তাদের দল। বৃহস্পতিবার সে আশাতেই খেলা দেখতে বসেছিলো তারা।
কিন্তু সবার ধারনা পাল্টে দিয়ে উল্টো বাংলাদেশকেই পেছনের পায়ে ঠেলে দেয় আইরিশরা। বিশেষ করে প্রথমে টেক্টর-টাকার জুটি, এরপর টাকার-ম্যাকব্রাইন জুটি। এই দুই জুটিতে বাংলাদেশের লিড অতিক্রম করে যাওয়াই নয়, দারুণ চ্যালেঞ্জও ছুঁড়ে দিতে থাকে অ্যান্ড বালবির্নির দল।
সংক্ষিপ্ত স্কোর
বিজ্ঞাপন
আয়ারল্যান্ড প্রথম ইনিংস: ২১৪/১০, ৭৭.২ ওভার (হ্যারি টেক্টর ৫০, লরকান টাকার ৩৭, কার্টিস ক্যাম্ফার ৩৪, মার্ক অ্যাডেয়ার ৩২; তাইজুল ইসলাম ৫/৫৮, এবাদত হোসেন ২/৫৪, মেহেদী হাসান মিরাজ ২/৪৩, শরিফুল ইসলাম ১/২২)।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৬৯/১০, ৮০.৩ ওভার (মুশফিকুর রহিম ১২৬, সাকিব আল হাসান ৮৭, মেহেদী হাসান মিরাজ ৫৫, লিটন দাস ৪৩, তামিম ইকবাল ২১, মুমিনুল হক ১৭; অ্যান্ডি ম্যাকব্রাইন ৬/১১৮, বেন হোয়াইট ২/৭১, মার্ক অ্যাডেয়ার ২/৬৪)।
আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংস: ২৯২/১০, ১১৬ ওভার (লরকান টাকার ১০৮, অ্যান্ডি ম্যাকব্রাইন ৭২, হ্যারি টেক্টর ৫৬, গ্রাহাম হিউম ১৪; তাইজুল ইসলাম ৪/৯০, এবাদত ৩/৩৭, সাকিব আল হাসান ২/২৬, শরিফুল ১/৩৫)।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৩৮/৩, ২৭.১ ওভার (মুশফিকু রহিম ৫১*, তামিম ইকবাল ৩১, লিটন দাস ২৩, মুমিনুল হক ২০*; মার্ক অ্যাডেয়ার ১/৩০, বেন হোয়াইট ১/৪৩, অ্যান্ডি ম্যাকব্রাইন ১/৫২)।
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মুশফিকুর রহিম (১২৬ + ৫১* রান)।